ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল চার নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপি,র উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গণতন্ত্র রক্ষায় প্রধানমন্ত্রীর প্রতি ইনসানিয়াত বিপ্লবের আহ্বান হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন নির্মাতা শুকুর বিদায়ে চঞ্চলের আবেগঘন পোস্ট না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু ব্যবহারসীমা নিয়ে উদ্বেগ, চ্যাট ও ওয়ার্ক মোড এক করছে চ্যাটজিপিটি ভালো কাজের নিয়তেও মেলে সওয়াব নির্বাচন কমিশন ও জাতীয় সংলাপে এককভাবে অংশ নেবে না জামায়াত ফল পরিবর্তন হওয়া এইচএসসির উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী

মোহাম্মদ নাসিমের মৃত্যুতে মুক্তিযোদ্ধার সন্তানদের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের এমপির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান, কেন্দ্রীয় কমিটি।

সংগঠনের সভাপতি সাজ্জাদ হোসেন, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন, শহীদ এমপি নুরুল হক হাওলাদারের মেয়ে জোবায়দা হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জামান শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল-আমিন মৃদুল, আজহারুল ইসলাম আপু, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক আহমাদ রাসেল, প্রচার সম্পাদক সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী আজ এক শোক বার্তায় মোহাম্মদ নাসিমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, মোহাম্মদ নাসিম একজন আপাদমস্তক রাজনৈতিক ব্যক্তিত্ব, শহীদের সন্তান, রাজনৈতিক পরিমন্ডলে যার বেড়ে উঠা, বাংলাদেশের ইতিহাসের সাথে যার পরিবারের নাম জড়িত, তিনি ছিলেন একজন পরিপূর্ণ অসাম্প্রদায়িক চেতনার মানুষ। দেশের সব প্রগতিশীল আন্দোলনের অগ্রবর্তী মানুষ।

এই ভূখণ্ডে ধর্মান্ধতা ও মৌলবাদবিরোধী নানা আন্দোলনে তার সক্রিয় ভূমিকা ছিল। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পাশে থেকে বাংলাদেশকে যারা উন্নয়নের মহাসোপানে নিয়ে যাওয়ার জন্য অসামান্য অবদান রেখেছেন মোহাম্মদ নাসিম তাদের অন্যতম।

এই দুর্যোগময় মুহূর্তে তার চলে যাওয়া জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। তার দেশপ্রেম ও আদর্শ ভবিষ্যত প্রজন্মের পাথেয় হয়ে থাকবে। শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মোহাম্মদ নাসিমের মৃত্যুতে মুক্তিযোদ্ধার সন্তানদের শোক প্রকাশ

আপডেট টাইম : ১২:১৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০