ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল চার নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপি,র উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গণতন্ত্র রক্ষায় প্রধানমন্ত্রীর প্রতি ইনসানিয়াত বিপ্লবের আহ্বান হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন নির্মাতা শুকুর বিদায়ে চঞ্চলের আবেগঘন পোস্ট না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু ব্যবহারসীমা নিয়ে উদ্বেগ, চ্যাট ও ওয়ার্ক মোড এক করছে চ্যাটজিপিটি ভালো কাজের নিয়তেও মেলে সওয়াব নির্বাচন কমিশন ও জাতীয় সংলাপে এককভাবে অংশ নেবে না জামায়াত ফল পরিবর্তন হওয়া এইচএসসির উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী

আইন মন্ত্রণালয় ২২ দিনে ১৭১৫ সনদ সত্যায়িত করলো

নিউজ ডেস্ক: করোনাভাইরসের সংক্রমণ ঠেকাতে ৬৬ দিন সাধারণ ছুটির পর গত ৩১ মে সীমিত পরিসরে সরকারি অফিস খুলে দেওয়া হয়। এরপর গত ২২ দিনে (৩১ মে-২১ জুন) ১৫ ধরনের এক হাজার ৭১৫টি সার্টিফিকেট সত্যায়িত করেছে আইন মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৩ জুন) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ড. মো. রেজাউল করিম এ তথ্য জানান।

তিনি জানান, করোনা (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির কারণে ৬৬ দিন সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটি ছিল। গত ৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সরকারি অফিস খুলে দেওয়া হয়েছে। এরপর গত ২২ দিনে (৩১ মে-২১ জুন) ১৫ ধরনের এক হাজার ৭১৫টি সার্টিফিকেট সত্যায়িত করেছে আইন মন্ত্রণালয়।

এর মধ্যে ২৫০টি বিবাহ সনদপত্র, ৫৫টি অবিবাহিত সনদ, ২৫টি ডিভোর্স সনদ, ৪০০টি জন্ম সনদ, ৬৫টি মৃত্যু সনদ, ২৫টি বিভিন্ন চুক্তিপত্র, ১৫০টি পুলিশের ছাড়পত্র, ১০টি শিক্ষাগত যোগ্যতার সনদ, ১০টি বয়স সংশোধন সংক্রান্ত সনদ, ২৫টি সম্পত্তি সংক্রান্ত দলিল, ২০টি আমমোক্তার নামার সনদ, ৩০০টি পাসপোর্ট, ২০০টি ফ্যামিলি সনদ, ৩০টি ড্রাইভিং লাইসেন্স ও ১৫০টি স্বাস্থ্যগত সনদ সত্যায়িত করা হয়।

ড. রেজাউল করিম বলেন, ‘বিদেশ যাওয়াসহ বিভিন্ন কারণে প্রথমে আইন মন্ত্রণালয় থেকে সনদ সত্যায়িত করতে হয়। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে সেগুলো ভিসার আবেদনের সঙ্গে যুক্ত করতে হয়। যেমন- কেউ যদি বিদেশে স্ত্রীকে নিয়ে গিয়ে বিদেশি সুবিধা নিতে চান, তাহলে তাদের ম্যারেজ সার্টিফিকেট, আবার যদি কেউ সন্তান নিয়ে যেতে চান, তাহলে বার্থ সার্টিফিকেট লাগে এবং তা সত্যায়িত করে নিতে হয়। আইন মন্ত্রণালয় সেব সনদই সত্যায়িত করেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আইন মন্ত্রণালয় ২২ দিনে ১৭১৫ সনদ সত্যায়িত করলো

আপডেট টাইম : ১০:২৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০