ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত ভৈরবের বুকে নতুন ঊষার আলো: একজন নারী দেখিয়ে দিলেন, সদিচ্ছা থাকলে অসম্ভবও সম্ভব

বার্সাকে হারিয়ে চ্যাম্পিয়ন ভ্যালেন্সিয়া

ক্রীড়া ডেস্ক, সিটিজেন নিউজ: ফাইনাল ম্যাচ শুরুর আগেই অধিনায়ক লিওনেল মেসি জানিয়েছিলেন তার মাথায় এখনো ঘুরছে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল থেকে বিদায়ের ঘটনা। লা লিগা জয় কিংবা অন্য কোনো বিষয়ে মনোযোগ দিতে পারছেন না তিনি।

এটিই যেনো কাল হয়ে গেলো মেসি ও তার দলের জন্য। স্প্যানিশ কোপা দেল রে টুর্নামেন্টে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভ্যালেন্সিয়া।
রিয়াল বেটিসের ঘরের মাঠ বেনিতো ভিয়াম্যারিনের ম্যাচের প্রথমার্ধেই দুই গোলের লিড নেয় বার্সেলোনা। পরে দ্বিতীয়ার্ধে লিওনেল মেসি এক গোল শোধ করলেও ম্যাচ জিততে সেটি যথেষ্ঠ প্রমাণিত হয়নি।

ম্যাচের ২১তম মিনিটে ভ্যালেন্সিয়ার হয়ে প্রথম গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড কেভিন গ্যামেইরো। প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগে ৩৩তম মিনিটে রদ্রিগোর গোলে ২-০ গোলেরর লিড পায় ভ্যালেন্সিয়া।

দ্বিতীয়ার্ধে বেশ কিছু কৌশলগত পরিবর্তন আনেন বার্সা কোচ আর্নেস্ত ভালভার্দে। কিন্তু কাজে লাগে না কোনোটাই। ম্যাচের ৭৩তম মিনিটে লংলের শট ভ্যালেন্সিয়া গোলরক্ষক পুরোপুরি বিপদমুক্ত করতে ব্যর্থ হলে ফাঁকায় থাকা মেসি জালে প্রবেশ করান।

কিন্তু পরে আর কেউ গোল করতে না পারায় ১-২ গোলে হারের হতাশায় ডুবতে হয় বার্সেলোনাকে। ট্রেবল জয়ের স্বপ্ন নিয়ে মৌসুম শুরু করে শুধুমাত্র লা লিগা শিরোপা নিয়েই সন্তুষ্ট থাকতে হলো তাদের।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর

বার্সাকে হারিয়ে চ্যাম্পিয়ন ভ্যালেন্সিয়া

আপডেট টাইম : ১০:৪২:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯