ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল চার নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপি,র উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গণতন্ত্র রক্ষায় প্রধানমন্ত্রীর প্রতি ইনসানিয়াত বিপ্লবের আহ্বান হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন নির্মাতা শুকুর বিদায়ে চঞ্চলের আবেগঘন পোস্ট না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু ব্যবহারসীমা নিয়ে উদ্বেগ, চ্যাট ও ওয়ার্ক মোড এক করছে চ্যাটজিপিটি ভালো কাজের নিয়তেও মেলে সওয়াব নির্বাচন কমিশন ও জাতীয় সংলাপে এককভাবে অংশ নেবে না জামায়াত ফল পরিবর্তন হওয়া এইচএসসির উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী

করোনায় সিএমএসডির বিদায়ী পরিচালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) সদ্য বিদায়ী আলোচিত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার দুপুর ২টা ৫৫ মিনিটে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৫৬ বছর।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আয়েশা আকতার গণমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, মো. শহীদুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। গত ২৫ জুন তাকে সিএমএইচে ভর্তি করা হয়। গতকাল থেকে অবস্থার অবনতি হলে প্রথমে আইসিইউ এবং পরে ভেন্টিলেশনে নেয়া হয়।
২০১৯ সালের ২২ নভেম্বর মো. শহীদুল্লাহ সিএমএসডির পরিচালক হিসেবে যোগদান করেন। করোনা মহামারির মধ্যে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী ও মাস্ক কেনাকাটা নিয়ে প্রশ্ন ওঠার পরিপ্রেক্ষিতে গত ২৩ মে মো. শহীদুল্লাহকে সিএমএসডি থেকে সেনাসদর দপ্তরে ফিরিয়ে নেয়া হয়।

এই সেনা কর্মকর্তা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে আলোচনায় এসেছিলেন। গত ৩০ মে মো. শহীদুল্লাহ জনপ্রশাসন সচিবকে চিঠি দেন। ওই চিঠিতে তিনি সিএমএসডিসহ গোটা স্বাস্থ্য খাতকে ‘সিন্ডিকেট বাণিজ্যমুক্ত’ করার অনুরোধ জানান।

চিঠিতে সিএমএসডিসহ স্বাস্থ্য খাতে ঠিকাদার চক্রের ইশারায় বদলি, পদায়নসহ নানা বিষয় তুলে ধরেন। এ ছাড়া করোনাকালে স্বাস্থ্যসেবায় সমন্বয়হীনতার চিত্র উঠে আসে তার চিঠিতে। এতে এই সেনা কর্মকর্তা সিএমএসডির ক্রয় প্রক্রিয়ায় সরকারি এবং সাপ্লাইয়ার (ঠিকাদার) পরিবেষ্টিত দুষ্টচক্র বা সিন্ডিকেট বাণিজ্যের আধিপত্য সম্পর্কেও তথ্য দেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

করোনায় সিএমএসডির বিদায়ী পরিচালকের মৃত্যু

আপডেট টাইম : ০৭:৫৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০