ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল চার নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপি,র উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গণতন্ত্র রক্ষায় প্রধানমন্ত্রীর প্রতি ইনসানিয়াত বিপ্লবের আহ্বান হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন নির্মাতা শুকুর বিদায়ে চঞ্চলের আবেগঘন পোস্ট না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু ব্যবহারসীমা নিয়ে উদ্বেগ, চ্যাট ও ওয়ার্ক মোড এক করছে চ্যাটজিপিটি ভালো কাজের নিয়তেও মেলে সওয়াব নির্বাচন কমিশন ও জাতীয় সংলাপে এককভাবে অংশ নেবে না জামায়াত ফল পরিবর্তন হওয়া এইচএসসির উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী

তিন মাসের মধ্যে করোনার সর্বনিম্ন নমুনা পরীক্ষা, মৃত্যু ২২

নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৬ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ হয় তিন হাজার ২১৩ জন। আগের নমুনাসহ পরীক্ষা হয়েছে তিন হাজার ৬৮৪টি। এরমধ্যে ৮৮৬ জন পজিটিভ শনাক্ত হন। গত ১০ মে ৮৮৭ জন পজিটিভ শনাক্ত হয়েছিলেন। এর পরে আর এই সংখ্যা আর নামেনি।

এদিকে গত ২৩ এপ্রিল নমুনা সংগ্রহ ছিল তিন হাজার ৪১৬। এরপর এই সংখ্যা আর এর নিচে নামেনি। ফলে তিন মাসেরও বেশি সময়ের মধ্যে নমুনা পরীক্ষার হারও এটাই সবচেয়ে কম। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৪ দশমিক শূন্য ৫ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা গেছেন ২২ জন। এ পর্যন্ত মোট মারা গেছেন তিন হাজার ১৫৪ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৩১ শতাংশ।

রবিবার (২ আগস্ট) দুপুর আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। আজ ১৪৮তম দিন শনাক্তের।

তিনি জানান, এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হলো ১১ লাখ ৮৯ হাজার ২৯৫টি। এরমধ্যে মোট শনাক্ত হলেন দুই লাখ ৪০ হাজার ৭৪৬ জন। এখন পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ২৪ শতাংশ।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৮৬ জন। মোট সুস্থ হয়েছেন এক লাখ ৩৬ হাজার ৮৩৯ জন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে মারা গেছেন ২০ জন, বাড়িতে মারা গেছেন দুই জন। এরমধ্যে পুরুষ ১৭ জন, নারী পাঁচ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন দুই হাজার ৪৭৯ জন। শতাংশের হিসেবে যা ৭৮ দশমিক ৬০ শতাংশ। নারী ৬৭৫ জন। শতাংশের হিসাবে যা ২১ দশমিক ৪০ শতাংশ।

বয়স বিভাজনে ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে রয়েছেন ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আট জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৯ জন এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুই জন।

এ পর্যন্ত বয়স বিভাজনে মৃত্যুর সংখ্যা এবং শতকরা হারে শূন্য থেকে ১০ বছরের মধ্যে ১৮ জন, যা শূন্য দশমিক ৫৭ শতাংশ; ১১ থেকে ২০ বছরের মধ্যে ৩২ জন, যা এক দশমিক শূন্য এক শতাংশ; ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৮৭ জন, যা দুই দশমিক ৭৬ শতাংশ; ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২০৭ জন, যা ছয় দশমিক ৫৬ শতাংশ; ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪৩৯ জন, যা ১৩ দশমিক ৯২ শতাংশ; ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯০৯ জন, যা ২৮ দশমিক ৮২ শতাংশ এবং ৬০ বছরের ঊর্ধ্বে এক হাজার ৪৬২ জন, যা ৪৬ দশমিক ৩৫ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে আট জন, চট্টগ্রাম এবং খুলনা বিভাগে তিন জন করে, রাজশাহী বিভাগে চার জন, বরিশাল বিভাগে দুই জন, রংপুর ও সিলেট বিভাগে একজন করে। বিভাগভিত্তিক মৃত্যু সংখ্যা এবং শতকরা হারে দেখা গেছে, ঢাকা বিভাগে এক হাজার ৫০৫ জন, যা ৪৭ দশমিক ৭২ শতাংশ; চট্টগ্রাম বিভাগে ৭৬৫ জন, যা ২৪ দশমিক ২৫ শতাংশ; রাজশাহী বিভাগে ১৯০ জন, যা ছয় দশমিক শূন্য ২ শতাংশ; খুলনা বিভাগে ২২৯ জন, যা সাত দশমিক ২৬ শতাংশ; বরিশাল বিভাগে ১২৬ জন, যা তিন দশমিক ৯৯ শতাংশ; সিলেট বিভাগে ১৫২ জন, যা চার দশমিক ৮২ শতাংশ; রংপুর বিভাগে ১১৯ জন, যা তিন দশমিক ৭৭ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ৬৮ জন, যা দুই দশমিক ১৬ শতাংশ।

২৪ ঘণ্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন ৩২৪ জন, ছাড়া পেয়েছেন ১৮৫ জন। এ পর্যন্ত আইসোলেশনে গেছেন ৫১ হাজার ৮০৫ জন এবং ছাড়া পেয়েছেন ৩৩ হাজার ৮৫ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৮ হাজার ৭২০ জন। ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৯৯২ জন, এ পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন চার লাখ ৩৯ হাজার ১৩৩ জন। ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন থেকে ছাড়া পেয়েছেন এক হাজার ৮৯৫ জন। এ পর্যন্ত ছাড়া পেয়েছেন তিন লাখ ৮৩ হাজার ৭৬৪ জন। বর্তমানে ৫৫ হাজার ৩৬৯ জন কোয়ারেন্টিনে আছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

তিন মাসের মধ্যে করোনার সর্বনিম্ন নমুনা পরীক্ষা, মৃত্যু ২২

আপডেট টাইম : ০৮:৪৩:১৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০