ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল চার নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপি,র উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গণতন্ত্র রক্ষায় প্রধানমন্ত্রীর প্রতি ইনসানিয়াত বিপ্লবের আহ্বান হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন নির্মাতা শুকুর বিদায়ে চঞ্চলের আবেগঘন পোস্ট না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু ব্যবহারসীমা নিয়ে উদ্বেগ, চ্যাট ও ওয়ার্ক মোড এক করছে চ্যাটজিপিটি ভালো কাজের নিয়তেও মেলে সওয়াব নির্বাচন কমিশন ও জাতীয় সংলাপে এককভাবে অংশ নেবে না জামায়াত ফল পরিবর্তন হওয়া এইচএসসির উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী

৩০ আগস্ট পবিত্র আশুরা

জ্যেষ্ঠ প্রতিবেদক: ১৪৪২ হিজরি সনের মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে শুক্রবার পবিত্র মহররম মাসের গণনা শুরু হবে। এই প্রেক্ষিতে আগামী ৩০ আগস্ট (রোববার) ১০ মহররম পবিত্র আশুরা পালিত হবে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ইসলা‌মিক ফাউ‌ন্ডেশ‌নের জনসং‌যোগ কর্মকর্তা শায়লা শারমীন এ তথ‌্য নি‌শ্চিত ক‌রেন।
এর আগে বাদ মাগরিব থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

তবে আকাশ মেঘলা থাকার কার‌ণে চাঁদ দেখার সংবাদ পর্যা‌লোচনার সংবাদ দিতে কিছুটা দে‌রি হয় ব‌লে জানা গে‌ছে। রাত সাড়ে আটটা পর্যন্ত আকাশ মেঘলা থাকার কার‌ণে কোথাও চাঁদ দেখা যায়‌নি। এরম‌ধ্যেই খবর আ‌সে মু‌ন্সিগ‌ঞ্জ জেলায় চাঁদ দেখা গে‌ছে। বিষয়‌টি সেখানকার জেলা প্রশাসক নি‌শ্চিত হওয়ার পর রাত সা‌ড়ে দশটার দিকে চাঁদ দেখা যাওয়ার খবর ঘোষণা ক‌রে জাতীয় চাঁদ দেখা ক‌মি‌টি।

কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলতাফ হোসেন চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ, তথ‌্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজান-উল-আলম, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ড. মো. আবদুল মান্নান, সরকারি ঢাকা আলীয়া মাদ্রাসার অধ‌ক্ষ‌্য মো. আলমগীর রহমান ও বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমানসহ কমিটির আলেম-ওলামারা।

ইসলামী বর্ষপঞ্জি তথা হিজরি সালে যে চারটি মাস মুসলিমদের দৃষ্টিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার মধ্যে মহররম অন্যতম। ১০ মহররম দিনটিকে ‘বিশেষ মর্যাদার’ দৃষ্টিতে বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে মুসলিম উম্মাহ।

আশুরা বা ১০ মহররম দিনটি মুসলমানদের কাছে বিভিন্ন কারণে তাৎপর্যপূর্ণ। বিশেষ করে, মুসলিম উম্মাহ ১০ মহররম শোকের দিন হিসেবে পালন করে। ৬৮০ সালে এই দিনে বর্তমান ইরাকের কারবালা নামক স্থানে মহানবী হজরত মোহাম্মদের (সা.) দৌহিত্র ইমাম হোসাইন (রাদি.) ও তার পরিবারের সদস‌্যদের নৃশংসভাবে হত্যা করে ইয়াজিদ বাহিনী।

এছাড়া, প্রিয় নবী (সা.) নিজেই ১০ মহররম পালন করতেন। এর পেছনে নানা ধর্মীয় বিশ্বাস রয়েছে। ১০ মহররম পৃথিবী সৃষ্টি হয়েছে। বিভিন্ন নবীর আমলে এই দিনে অনেক ঘটনা ঘটেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

৩০ আগস্ট পবিত্র আশুরা

আপডেট টাইম : ১১:৪০:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০