ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং ডিএসইর পরিচালক হচ্ছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম শিক্ষকদের পেনশন নিশ্চিতে মন্ত্রীদের সঙ্গে বসবেন হাসনাত

ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামবে টিকটক

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করতে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে চীনা ভিডিও অ্যাপ টিকটক। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে টিকটকের মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্সের সঙ্গে কোনও ধরনের আর্থিক লেনদেন করা যাবে না বলে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। এই অ্যাপের মাধ্যমে আমেরিকান ব্যবহারকারীদের তথ্য চীনা সরকারের কাছে পাচার করা হচ্ছে, এমন আশঙ্কা থেকে এ সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন। যদিও বাইটড্যান্স তাদের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

এই শর্ট ভিডিও শেয়ারিং অ্যাপে যুক্তরাষ্ট্রের ৮ কোটি সক্রিয় ব্যবহারকারী আছে। টিকটক বলছে, প্রায় এক বছর ধরে ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়েছে তারা। কিন্তু তারা পাত্তাই দেয়নি।

টিকটকের এক মুখপাত্র বলেছেন, ‘আইনের শাসনের লংঘন ঠেকাতে এবং আমাদের কোম্পানি ও ব্যবহারকারীদের সঙ্গে ন্যায্য আচরণ নিশ্চিতের লক্ষ্যে আইনি ব্যবস্থার মাধ্যমে এই নির্বাহী আদেশকে চ্যালেঞ্জ করা ছাড়া আর কোনও উপায় নেই।’ টিকটক এই সপ্তাহেই আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে বলে জানতে পেরেছে বিবিসি।

এই শুক্রবার (২১ আগস্ট) চীনা-আমেরিকান একটি প্রতিষ্ঠান টেনসেন্টের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া অ্যাপ উইচ্যাটের ওপর প্রেসিডেন্টের একই ধরনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামবে টিকটক

আপডেট টাইম : ০৭:১২:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০