ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল চার নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপি,র উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গণতন্ত্র রক্ষায় প্রধানমন্ত্রীর প্রতি ইনসানিয়াত বিপ্লবের আহ্বান হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন নির্মাতা শুকুর বিদায়ে চঞ্চলের আবেগঘন পোস্ট না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু ব্যবহারসীমা নিয়ে উদ্বেগ, চ্যাট ও ওয়ার্ক মোড এক করছে চ্যাটজিপিটি ভালো কাজের নিয়তেও মেলে সওয়াব নির্বাচন কমিশন ও জাতীয় সংলাপে এককভাবে অংশ নেবে না জামায়াত ফল পরিবর্তন হওয়া এইচএসসির উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী

বঙ্গবন্ধু কর্নারের বই কেনায় অনিয়ম, তদন্তে সংসদীয় উপ-কমিটি

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি টেলিভিশনের এক সাংবাদিকের অনিয়মের মাধ্যমে ২০ কোটি টাকারও বেশি হাতিয়ে নেওয়ার চেষ্টা তদন্ত করতে সংসদীয় উপকমিটি গঠন করা হয়েছে।

মুজিববর্ষ উপলক্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’-এর জন্য বঙ্গবন্ধুবিষয়ক বই কেনা এবং সেই বইয়ের গ্রন্থস্বত্ব ও মেধাস্বত্ব চুরির ঘটনা খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে ৪ জন সংসদ সদস্যকে। কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৮ম বৈঠকে এই উপকমিটি গঠন করা হয়।

সংসদ সদস্য মো. নজরুল ইসলাম বাবুকে আহ্বায়ক করে ৪ সদস্যের একটি সাব-কমিটি গঠন করে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন-আলী আজম এমপি, বেগম শিরীন আখতার এমপি ও মো. মোশারফ হোসেন এমপি।

বৈঠকে কমিটির সদস্য ও প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, আলী আজম, মো. নজরুল ইসলাম বাবু, বেগম শিরীন আখতার, বেগম ফেরদৌসী ইসলাম ও মো. মোশারফ হোসেন অংশ নেন।

বৈঠক শেষে কমিটির সভাপতি সভাপতি মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, কমিটি এরইমধ্যে গণমাধ্যমে প্রকাশিত পুস্তক ক্রয়ের অনিয়মের বিষয়ে তদন্ত করার জন্য সাব-কমিটি গঠন করেছে। আমরা বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত খবরের মাধ্যমে জানতে পারি। এবিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন, অতিরিক্ত সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিঃমহাপরিচালক, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকতা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বঙ্গবন্ধু কর্নারের বই কেনায় অনিয়ম, তদন্তে সংসদীয় উপ-কমিটি

আপডেট টাইম : ০১:৫৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০