ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল চার নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপি,র উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গণতন্ত্র রক্ষায় প্রধানমন্ত্রীর প্রতি ইনসানিয়াত বিপ্লবের আহ্বান হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন নির্মাতা শুকুর বিদায়ে চঞ্চলের আবেগঘন পোস্ট না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু ব্যবহারসীমা নিয়ে উদ্বেগ, চ্যাট ও ওয়ার্ক মোড এক করছে চ্যাটজিপিটি ভালো কাজের নিয়তেও মেলে সওয়াব নির্বাচন কমিশন ও জাতীয় সংলাপে এককভাবে অংশ নেবে না জামায়াত ফল পরিবর্তন হওয়া এইচএসসির উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী

আপাতত শঙ্কামুক্ত ইউএনও ওয়াহিদা

নিজস্ব প্রতিবেদক: দুর্বৃত্তেদর হামলায় গুরুতর আহত ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের অবস্থা এখন ভালো বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডাক্তার খুরশিদ আলম। তাকে আপাতত বিদেশ নেওয়ার প্রয়োজন নেই বলেও জানান তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর ) সকালে নিউরোসায়েন্স হাসপাতালে ইউএনও ওয়াহিদা খানমকে দেখতে এসে ডিজি বলেন, তার চিকিৎসার ব্যাপারে তৎপর রয়েছে স্বাস্থ‌্য অধিদপ্তর।

অন্যদিকে, ইউএনও ওয়াহিদার অবস্থা ইতিবাচক, অক্সিজেন লেভেল বেড়েছে। আপাতত আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন মেডিকেল বোর্ড প্রধান অধ্যাপক ডাক্তার জাহেদ হোসেন। তিনি বলেন, এখন আর নতুন করে কোনো রক্তক্ষরণ হয়নি। পুরোনো যে রক্তক্ষরণ ছিল তা আস্তে আস্তে কেটে যাবে।

আইসিইউতে রাখা হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, আমরা ৭২ ঘণ্টা অবজারবেশনের কথা বলেছি। এরপর পরশুদিন আমরা নিজেদের মধ্যে বসে সিদ্ধান্ত নেব যে তাকে আইসিইউতে রাখা হবে বি হবে না।

২ সেপ্টেম্বর (বুধবার) দিবাগত মধ্যরাতে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের সরকারি বাসভবনের ভেন্টিলেটর কেটে দুর্বৃত্তরা তার শয়নকক্ষে ঢুকে পড়ে। এর আগে তারা ওই বাসভবনের নিরাপত্তাপ্রহরীকে বেঁধে প্রহরীকক্ষে তালা দিয়ে আটকে রাখে। দুর্বৃত্তরা ইউএনও এবং তার বাবা ওপর হামলা করে চলে যায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আপাতত শঙ্কামুক্ত ইউএনও ওয়াহিদা

আপডেট টাইম : ০৩:৫১:০৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০