ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল চার নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপি,র উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গণতন্ত্র রক্ষায় প্রধানমন্ত্রীর প্রতি ইনসানিয়াত বিপ্লবের আহ্বান হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন নির্মাতা শুকুর বিদায়ে চঞ্চলের আবেগঘন পোস্ট না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু ব্যবহারসীমা নিয়ে উদ্বেগ, চ্যাট ও ওয়ার্ক মোড এক করছে চ্যাটজিপিটি ভালো কাজের নিয়তেও মেলে সওয়াব নির্বাচন কমিশন ও জাতীয় সংলাপে এককভাবে অংশ নেবে না জামায়াত ফল পরিবর্তন হওয়া এইচএসসির উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী

সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী মারা গেছেন

জ্যেষ্ঠ প্রতিবেদক: মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী (৮৫) আর নেই। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে তিনি মারা যান(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আবু ওসমান চৌধুরীর ব্যক্তিগত সহকারী আবুল বাশার এ তথ‌্য নিশ্চিত করেছেন।

আবুল বাশার জানান, বার্ধক্যজনিত কারণে বেশ কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী। সর্বশেষ গত ৩০ আগস্ট অসুস্থ অবস্থায় তাকে সিএমএইচে ভর্তি করানো হয়। এরপর পরীক্ষায় তার করোনাভাইরাস শনাক্ত হয়। সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মুক্তিযুদ্ধকালে আবু ওসমান চৌধুরী ৮ নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্বপালন করেন এবং সেক্টর কমান্ডারস ফোরামের (এসসিএফ) সহসভাপতি ছিলেন।

বাণিজ্যমন্ত্রীর শোক: সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ মন্ত্রণালয় থেকে পাঠানো এক শোক বার্তায় মন্ত্রী বলেন, ‘আবু ওসমান চৌধুরী ছিলেন একজন সত্যিকারের দেশ প্রেমিক । দেশের মহান মুক্তিযুদ্ধে তার ভূমিকা জাতি চিরকাল কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। তার মৃত্যু এ দেশের জন্য অপূরণীয় ক্ষতি।

বাণিজ্যমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী মারা গেছেন

আপডেট টাইম : ০৩:৫৫:৫২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০