ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

করোনায় পরমাণু শক্তি কমিশনের প্রধান জিওলজিস্টের মৃত্যু

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান জিওলজিস্ট ড. মো. ইব্রাহীম খলিল করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত ২টার সময় তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি দুই মেয়ে, এক ছেলে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রয়াত ড. মো. ইব্রাহীম খলিল ১৯৭২ সালের ১ জুন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

২০০১ সালের ২২ মার্চ কমিশনে জিওলজিস্ট হিসাবে যোগদান করেন। তিনি সাভারে পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানে গবেষণা কার্যক্রমের পাশাপাশি কমিশনের প্রধান কার্যালয়ের বিজনেজ ডেভলপমেন্ট ইউনিটে গুরুত্বপূর্ণ অতিরিক্ত দায়িত্ব পালন করেন।

তিনি বিজ্ঞানীদের সংগঠন “বায়েসা”-এর গত কমিটির একজন পরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তার অকাল মৃত্যুতে বায়েসার সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিশনের সকল স্তরের কর্মকর্তা/কর্মচারী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

করোনায় পরমাণু শক্তি কমিশনের প্রধান জিওলজিস্টের মৃত্যু

আপডেট টাইম : ০৭:৫০:৪১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০