ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল চার নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপি,র উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গণতন্ত্র রক্ষায় প্রধানমন্ত্রীর প্রতি ইনসানিয়াত বিপ্লবের আহ্বান হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন নির্মাতা শুকুর বিদায়ে চঞ্চলের আবেগঘন পোস্ট না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু ব্যবহারসীমা নিয়ে উদ্বেগ, চ্যাট ও ওয়ার্ক মোড এক করছে চ্যাটজিপিটি ভালো কাজের নিয়তেও মেলে সওয়াব নির্বাচন কমিশন ও জাতীয় সংলাপে এককভাবে অংশ নেবে না জামায়াত ফল পরিবর্তন হওয়া এইচএসসির উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী

মৌসুমী বায়ুর প্রভাবে আগামী ৩ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা

জ্যেষ্ঠ প্রতিবেদক: দেশের উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় প্রবল অবস্থা বিরাজ করছে। এ অবস্থায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। আগামী তিনদিন বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এদিকে, আজ সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর আবহাওয়ার পূর্বাভাস বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, ময়মনসিংহ, সিলেট, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি.মি. বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এইসব এলাকার নদীবন্দর গুলোকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মৌসুমী বায়ুর প্রভাবে আগামী ৩ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা

আপডেট টাইম : ০৫:৩৪:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০