ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল চার নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপি,র উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গণতন্ত্র রক্ষায় প্রধানমন্ত্রীর প্রতি ইনসানিয়াত বিপ্লবের আহ্বান হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন নির্মাতা শুকুর বিদায়ে চঞ্চলের আবেগঘন পোস্ট না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু ব্যবহারসীমা নিয়ে উদ্বেগ, চ্যাট ও ওয়ার্ক মোড এক করছে চ্যাটজিপিটি ভালো কাজের নিয়তেও মেলে সওয়াব নির্বাচন কমিশন ও জাতীয় সংলাপে এককভাবে অংশ নেবে না জামায়াত ফল পরিবর্তন হওয়া এইচএসসির উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী

এক সপ্তাহ পেছাল ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

নিউজ ডেস্ক: করোনা পরিস্থিতিতে সুষ্ঠু ও সুচারুরূপে বাস্তবায়নের জন্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এক সপ্তাহ পেছানো হয়েছে। পূর্ব ঘোষিত ২৬ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবরের পরিবর্তে আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর সময়ে এই ক্যাম্পেইন চলবে।

এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে জাতীয় পুষ্টিসেবা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মেনে এই ক্যাম্পেইন সম্পন্ন হবে।

জাতীয় পুষ্টিসেবা জানায়,স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ, সাংবাদিক অরিয়েন্টেশন, প্রচার, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রান্তিক পর্যায়ে পাঠানো ও প্রাপ্তি নিশ্চিতকরণ এবং ক্যাম্পেইন সংক্রান্ত অন্যান্য কার্যাবলি যথাযথভাবে সম্পন্ন করার জন্য ক্যাম্পেইনের আগের ঘোষিত তারিখ পরিবর্তন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, স্বাস্থ্যকর্মী ও নির্বাচিত স্বেচ্ছাসেবকদের নিয়মিত কোভিড-১৯ পরীক্ষা করা এবং কোনো স্বাস্থ্যকর্মী বা স্বেচ্ছাসেবক জ্বর/সর্দি/কাশিতে আক্রান্ত হলে তার পরিবর্তে অন্যকে দায়িত্ব দিতে হবে।

ক্যাম্পেইন চলাকালীন ইপিআই কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

এক সপ্তাহ পেছাল ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

আপডেট টাইম : ০২:২৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০