ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল চার নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপি,র উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গণতন্ত্র রক্ষায় প্রধানমন্ত্রীর প্রতি ইনসানিয়াত বিপ্লবের আহ্বান হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন নির্মাতা শুকুর বিদায়ে চঞ্চলের আবেগঘন পোস্ট না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু ব্যবহারসীমা নিয়ে উদ্বেগ, চ্যাট ও ওয়ার্ক মোড এক করছে চ্যাটজিপিটি ভালো কাজের নিয়তেও মেলে সওয়াব নির্বাচন কমিশন ও জাতীয় সংলাপে এককভাবে অংশ নেবে না জামায়াত ফল পরিবর্তন হওয়া এইচএসসির উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী

করোনা মহামারির কারণে অনলাইনে ভোট ব্যবস্থার দাবি

জ্যেষ্ঠ প্রতিবেদক: করোনা মহামারির কারণে বর্তমান ভোট ব্যবস্থার পাশাপাশি অনলাইন ভোট ব্যবস্থা রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানায় সংগঠনটি।

বিবৃতিতে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ‘করোনা মহামারির ২য় অধ্যায় শুরু হতে যাচ্ছে বলে সরকারি-বেসরকারি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে। এরইমধ্যে আমাদের দেশে সংসদ উপনির্বাচন ও স্থানীয় নির্বাচন শুরু হয়েছে। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে নির্বাচন কমিশন নির্বাচন করতে বাধ্য হচ্ছে। আগামীতে সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যবিধি মানার কথা থাকলেও বিপুল সংখ্যক ভোটারের অংশগ্রহণ থাকার ফলে স্বাস্থ্যবিধি মানা মোটেও সম্ভব নয়।

তিনি আরও বলেন, ‘গত মার্চ থেকে সারাদেশে সব কার্যক্রম অনলাইনে পরিচালিত হচ্ছে। তবে ভোট কেন নয়? আগেও আমরা অনলাইনে ভোটগ্রহণের দাবি জানিয়েছিলাম। নির্বাচন কমিশন থেকেও এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছিল বলে আমরা জানি।

গ্রাহকদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতেই নির্বাচন কমিশনের প্রতি আমাদের দাবি থাকবে, বর্তমান নির্বাচন ব্যবস্থার পাশাপাশি অনলাইন ভোটিং ব্যবস্থা প্রবর্তন করা হোক।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

করোনা মহামারির কারণে অনলাইনে ভোট ব্যবস্থার দাবি

আপডেট টাইম : ০৫:৪৪:২৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০