ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানের বন্দরে আরোপিত অবরোধ অমান্যকারী জাহাজে মার্কিন বাহিনীর গুলিবর্ষণ মার্শাল আর্ট তরুণদের আত্মনিয়ন্ত্রণ ও প্রতিকূলতা মোকাবিলায় সক্ষম করে : সড়কমন্ত্রী আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে ভ্রমণ করতে পারবে বাগেরহাটে এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল চার নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপি,র উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গণতন্ত্র রক্ষায় প্রধানমন্ত্রীর প্রতি ইনসানিয়াত বিপ্লবের আহ্বান হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন নির্মাতা শুকুর বিদায়ে চঞ্চলের আবেগঘন পোস্ট না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু

আপনাদের সেবা করার সুযোগ চাই:- হাবিব হাসান

মাসুদ পারভেজ:- আমি এই সেক্টরের সন্তান, আপনাদেরই সন্তান, আপনাদেরই লোক, তাই আপনাদের সেবা করে যেতে চাই, সেবায় কোন ঘাটতি হবে না ইনশাআল্লাহ। আপনারা অনেক কষ্ট করেছেন, আমার জন্য একবার কষ্ট করেন, আমি নির্বাচিত হলে, ১ বছরের মধ্যে ৫১ নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ডে গড়ে তুলব। আমি যখন রাজনীতি বুঝি না, সেই বাল্য বয়স থেকে যিনি আমাকে রাজনীতির পথ দেখিয়েছেন তিনি হলেন আমারই শ্রদ্ধেয় তালই বৃহত্তর উত্তরা থানা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক আলহাজ নওয়াব আলী মাষ্টার, আমি তাঁর নিকট কৃতজ্ঞ, ওনারা সেইদিন যদি আমাকে পথ না দেখাতেন আজ আমি এ পর্যায়ে আসতে পারতাম না। এমনটাই বলেছেন আসন্ন ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ হাবিব হাসান।

উত্তরা ১১,১২,১৩,১৪ নং সেক্টর কল্যাণ সমিতি ও কল্যাণ সোসাইটির সভাপতি, সাধারণ সম্পাদক, মসজিদ কমিটির সভাপতি , সাধারণ সম্পাদক, কমিউনিটি পুলিশের সভাপতি, সাধারণ সম্পাদক, সুশীল সমাজের প্রতিনিধি, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ, মসজিদের ইমাম খতিবসহ, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নেত্রীবৃন্দ এবং সেক্টরে বসবাসরত সর্বস্তরের জনগণের সহিত নির্বাচনী মতবিনিময় করেন আলহাজ¦ হাবিব হাসান।

আলহাজ হাবিব হাসান-কে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এস. এম. তোফাজ্জল হোসেন বলেন, আলহাজ হাবিব হাসান একজন স্পষ্টবাদী নেতা, তাঁর সম্পর্কে বলার কিছু নেই, আমরা দীর্ঘদিন রাজপথে একসাথে আন্দোলন করেছি, রাজনীতি করেছি, তবে প্রতিনিধিত্ব করতে পারিনি। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নিকট আমরা কৃতজ্ঞ। তিনি হাবিব হাসানকে আমাদের নেতা হিসেবে মনোনয়ন দিয়ে আমাদেরকে সুযোগ করে সম্মানীত করেছেন। তাই মুক্তিযুদ্ধের স্বপক্ষের প্রার্থী আলহাজ¦ হাবিব হাসানকে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব ইনশাআল্লাহ।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫১নং ওয়ার্ড কাউন্সিলর শরীফুল ইসলাম বলেন, হাবিব চাচা একজন আত্মবিশ্বাসী, আত্ম-প্রত্যয়ী, দৃঢ়চেতা, কঠোর পরিশ্রমী, স্পষ্টভাষী, সৎ ও নিষ্ঠাবান, মানবতাবাদী, সমাজ হিতৈষী হিসেবে এলাকার জনপ্রিয়তার শীর্ষস্থান অর্জন করেছেন। আমরা তার পক্ষে অতীতের নির্বাচনের চেয়ে আরও বেশী ভোট পাওয়ার লক্ষ্যে কাজ করে যাব। বিগ্রিডিয়ার জেনারেল (অবঃ) জাহিদ হোসেন বলেন হাবিব হাসান সব সময় গুরুজনের প্রতি সম্মান শ্রদ্ধা করেন এর চেয়ে আর কোন ভাল প্রার্থী এ এলাকায় আছে তা আমরা বিশ^াস করি না। এ্যাডঃ আব্দুল বাতেন বলেন, হরিরামপুর ইউনিয়নের সন্তান হাবিব হাসান এমপি হবে এর চেয়ে বড় কথা আর কি হতে পারে ! আমরা বড়ই সৌভাগ্যবান। উত্তরা পশ্চিম থানা আওয়ামীলীগের সভাপতি মনোয়ার ইসলাম রবিন বলেন, হাবিব হাসান হরিরামপুর ইউনিয়নের সন্তান।

তিনি আমাদেরই পরম আত্মীয়, আমরা তাঁর পক্ষে আগামী নির্বাচনে দল বেধে ভোট কেন্দ্রে গিয়ে সর্বোচ্চ ভোট দিয়ে উত্তরা মডেল টাউনের মুখ উজ্জল করব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মতিউল হক মতি, উত্তরা পশ্চিম থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদ আহমেদ সিদ্দিক কাকা, ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ, ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগ সাবেক সদস্য রবিউল ইসলাম উত্তরা পূর্ব থানা আওয়ামীলীগের যগ্ম সাধারণ সম্পাদক নূরুল আমিন ও আতাউর রহমান বাদলসহ সেক্টর কল্যাণ সমিতির নেত্রীবৃন্দ। উক্ত মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ¦ মোহাম্মাদ নওয়াব আলী মাষ্টার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ইরানের বন্দরে আরোপিত অবরোধ অমান্যকারী জাহাজে মার্কিন বাহিনীর গুলিবর্ষণ

আপনাদের সেবা করার সুযোগ চাই:- হাবিব হাসান

আপডেট টাইম : ১১:২৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০