ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লেনদেনের শুরুতেই দ. কোরিয়ার শেয়ারবাজার সূচক ৩ শতাংশ পতন রুশ হামলায় ইউক্রেনে নিহত ১২ এক সপ্তাহে সৌদি আরবে প্রায় ১১ হাজার প্রবাসী গ্রে/প্তার বাদাঘাট বাজারে উন্নয়নকাজের দুর্ভোগ, কাদা-পানিতে থমকে জনজীবন গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে তৃতীয় সভা বসছে আজ ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক

ডেপুটি অ্যাটর্নি জেনারেল রুপা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

আদালত প্রতিবেদক: সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রুপা করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন। যে কারণে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবে হাজির না হয়ে বুধবার (০৪ নভেম্বর) সময় চেয়ে আবেদন করেছেন তিনি।

কমিশনের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঘুষ নিয়ে জিকে শামীমসহ বিভিন্ন আসামির সঙ্গে আতাত করে জামিন করিয়ে বিপুল অর্থ লোপাটসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযােগ অনুসন্ধানে জিজ্ঞাসাবাদের জন্য গত ২৯ অক্টোবর তাকে চিঠি দেয় দুদক।

দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম স্বাক্ষরিত নোটিশে তাকে ৪ নভেম্বর সকাল ১০টায় হাজির হতে বলা হয়েছিল।

চিঠিতে বলা হয়েছে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রুপার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও জাল-জালিয়াতির মাধ্যমে ঘুষ গ্রহণ করে জিকে শামীমসহ বিভিন্ন আসামির সঙ্গে আতাত করে জামিন করিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেওয়াসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

চিঠিতে অভিযোগের বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য আগামী ৪ নভেম্বর জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের কপি ও চাহিদা দেওয়া নথি-পত্রসসহ তাকে হাজির হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। যা ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট, বাংলাদেশ কক্ষ নং-২০৯ ঠিকানা বরাবর পাঠানো হয়েছে।

এর আগে দুদকের তলবের নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে জান্নাতুল ফেরদৌসি রুপার আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত শুনানি মূলতবি করেন হাইকোর্ট।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

লেনদেনের শুরুতেই দ. কোরিয়ার শেয়ারবাজার সূচক ৩ শতাংশ পতন

ডেপুটি অ্যাটর্নি জেনারেল রুপা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

আপডেট টাইম : ০৭:২০:৪৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০