ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারীর যোগ্যতার স্বীকৃতি পুরুষ আসলে সহজে দিতে চায়না। সমাজের পুরুষের এটা হবি, শিকড়ের টান ডিসেম্বর ঘিরে অপতৎপরতা রুখে দিতে সতর্ক অবস্থানে বিজিবি। সেক্টর কমান্ডারের হিলি সীমান্ত পরিদর্শন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে কানাডার জনপ্রিয় খাবার পুতিন সন্ত্রাস দমনে শেরপুরে যুবদলের প্রস্তুতি ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের ইরানের বন্দরে আরোপিত অবরোধ অমান্যকারী জাহাজে মার্কিন বাহিনীর গুলিবর্ষণ মার্শাল আর্ট তরুণদের আত্মনিয়ন্ত্রণ ও প্রতিকূলতা মোকাবিলায় সক্ষম করে : সড়কমন্ত্রী আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে ভ্রমণ করতে পারবে বাগেরহাটে এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

চীনে বাংলাদেশ থেকে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক: কোভিড-১৯ মহামারির কারণে চীনে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। বৈধ চীনা ভিসাধারী বা আবাসনের অনুমতি প্রাপ্তদের ছাড়া অন্যদের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য হবে। চীনের নাগরিক নন, বাংলাদেশে বসবাসরত এমন ব্যক্তিদের জন্য সাময়িকভাবে চীনে প্রবেশ স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস এক ফেসবুক পোস্টে জানায়, তারা ওপরে উল্লেখিত কর্মীদের জন্য প্রত্যয়িত স্বাস্থ্য ঘোষণাপত্র আপাতত আর সরবরাহ করবে না।

কূটনৈতিক, পরিষেবা, সৌজন্য বা সি ভিসাধারীদের চীনে প্রবেশ এই নোটিশের আওতাভুক্ত হবে না। জরুরি প্রয়োজনে চীন সফরকারী বিদেশি নাগরিকরা চীনা দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে পারবেন।

তবে ২০২০ সালের ৫ নভেম্বরের পরে ইস্যু করা ভিসাপ্রাপ্ত বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিক নন এমন ব্যক্তিদের চীনে প্রবেশ এই নোটিশের দ্বারা প্রভাবিত হবে না।

ফেসবুক পোস্টে জানানো হয়েছে, স্থগিতাদেশটি কোভিড-১৯-এর বর্তমান পরিস্থিতিতে গৃহীত একটি অস্থায়ী পদক্ষেপ। উল্লিখিত ব্যবস্থাগুলো পরবর্তী পরিস্থিতি অনুসারে মূল্যায়ন করা হবে এবং সে অনুসারে এর যেকোনও পরিবর্তন যথাযথভাবে জানিয়ে দেওয়া হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নারীর যোগ্যতার স্বীকৃতি পুরুষ আসলে সহজে দিতে চায়না। সমাজের পুরুষের এটা হবি, শিকড়ের টান

চীনে বাংলাদেশ থেকে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা

আপডেট টাইম : ০৪:২৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০