ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

আমিরাতে ২ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে ১০ লাখ আমিরাতি ডলার (বাংলাদেশি প্রায় ২ কোটি ২৮ লাখ ৭৮ হাজার ১৩২ টাকা) পুরস্কার মূল্যের মাসিক লটারি জিতলেন এক প্রবাসী ভারতীয়। সোমবার সঞ্জয় নাথ আর নামের ওই ভারতীয়কে বাম্পার পুরস্কার জয়ী হিসেবে ঘোষণা করেছে আবু ধাবি।

ওই লটারির বিলাসবহুল ল্যান্ড রোভার সিরিজ ১৬ গাড়ি প্রথম পুরস্কার জিতেছেন বাংলাদেশি প্রবাসী শিপক বরুয়া।
আমিরাতের ইংরেজি দৈনিক খালিজ টাইমস বলছে, আবু ধাবির বিগ টিকেট থেকে ওই লটারির টিকিট কিনেছিলেন সঞ্জয়। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ১০ লাখ দিরহাম। প্রথম ১০ পুরস্কার জয়ীর তালিকায় স্থান পেয়েছে আরও পাঁচ প্রবাসী ভারতীয়। লটারির দ্বিতীয় পুরস্কার ১ লাখ দিরহাম পুরস্কার জিতেছেন প্রবাসী ভারতীয় বিনু গোপীনাথন।

আরও পড়ুন : প্রেমিকাকে ফিরে পেতে দীর্ঘ অনশন, অবশেষে ভালোবাসার জয়

গত মাসে লটারিতে প্রথম পুরস্কার পেয়েছিলেন শারজা প্রবাসী ভারতীয় শোজিত কে এস। পুরস্কার মূল্য হিসেবে তিনি পেয়েছেন ১৫ লাখ দিরহাম।

আরব আমিরাতের বৃহত্তম এবং প্রাচীনতম এই লটারিতে পুরস্কার হিসেবে নগদ অর্থ ছাড়াও পাওয়া যায় বিলাসবহুল গাড়ি। আবু ধাবি আন্তর্জাতিক বিমানবন্দর, আল আইন ডিউটি ফ্রি এবং আবু ধাবির সিটি টার্মিনালে এই লটারির টিকিট কেনা যায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

আমিরাতে ২ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী

আপডেট টাইম : ১০:৩০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০১৯