ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা দিলেন সেনাবাহিনী প্রধান ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৬৭ সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন নিরাপত্তাকর্মীদের পোশাক ও সরঞ্জাম দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী তাহিরপুর ৪৪ কেজি গাঁ/জাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রে/প্তার কার্বন নিঃসরণ কমিয়ে আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টের পথে চট্টগ্রাম বন্দর অ্যান্টিবায়োটিক অকার্যকারিতা রোধে পদক্ষেপ নিচ্ছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন ডি.লিট সম্মাননায় ভূষিত হচ্ছেন মিঠুন চক্রবর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে

দেশব্যাপী এক কোটি মাস্কসহ অন্যান্য সামগ্রী দেবে এফবিসিসিআই

নিজস্ব প্রতিবেদক : দেশব্যাপী এক কোটি ফেস মাস্কসহ দুই হাজার অক্সিজেন সিলিন্ডার, দুইশ হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা, দুইশ অক্সিজেন কন্সন্ট্রেটের বিতরণ করবে ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। এছাড়া, বিভিন্ন হাসপাতালের সামনে অক্সিজেনে বুথ স্থাপন কার্যক্রম শুরু করেছে সংগঠনটি।

আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) মতিঝিলের ফেডারেশন ভবনে এফবিসিসিআই আয়োজিত দেশব্যাপী স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ. রহমান।

এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রহমান, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি নিহাদ কবির, এফবিসিসিআইয়ের সাবেক সহ-সভাপতি মনোয়রা হাকিম আলী, বিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি প্রীতি চক্রবর্তী প্রমুখ।

অনুষ্ঠানে দেশের ৬৪ জেলার চেম্বার ও অ্যাসোসিয়েশনের নেতারা সংযুক্ত ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সহ-সভাপতি এম এ মোমেন, মো. আমিন হেলালী, মো. হাবিব উল্লাহ ডনসহ অন্যান্য পরিচালকরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি শমী কায়সার।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, দেশের প্রতিটি মানুষকে ভ্যাকসিনের আওতায় আনতে আরও কিছু সময় লাগবে। এ সময়ের মধ্যে সবাইকে মাস্ক পরিধান করতে হবে, পাশাপাশি ভ্যাকসিন কার্যক্রম চলবে। এফবিসিসিআইয়ের এ কার্যক্রমের মাধ্যমে ‘মানুষ মানুষের জন্য’ এ বার্তা বয়ে আনবে। মানুষ উৎসাহিত হবে। ব্যবসায়ীরা আজ মানুষের পাশে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও দাঁড়াবে।

এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ‘আমরা যেহেতু এখনও শতভাগ টিকার আওতায় আসতে পারিনি, তাই মাস্ক পরা, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলাসহ জনসচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই। জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি হলেই করোনা সংক্রমণ অনেকাংশে কমে আসবে। আমরা লক্ষ্য করেছি হাসপাতালগুলোতে চিকিৎসা সামগ্রীর অভাব রয়েছে।’

দেশের নিম্নআয়ের মানুষদরে সহায়তা দিতে তিন হাজার ২০০ কোটি টাকার নতুন প্রণোদনা প্যাকজে ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসনিাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এফবিসিসিআই সভাপতি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা দিলেন সেনাবাহিনী প্রধান

দেশব্যাপী এক কোটি মাস্কসহ অন্যান্য সামগ্রী দেবে এফবিসিসিআই

আপডেট টাইম : ০৯:২৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১