ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

ডিআরইউকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিল প্রাণ-আরএফএল গ্রুপ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্যদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার দিয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল। আজ বুধবার দুপুরে সংগঠনের কার্যালয়ে ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খানের কাছে এই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) চৌধুরী কামরুজ্জামান কামাল।

এসময় চৌধুরী কামরুজ্জামান কামাল বলেন, ডিআরইউ দেশে কর্মরত সাংবাদিকদের বড় সংগঠন। করোনাকালে তাদের সদস্য সম্মুখযোদ্ধা সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত কাজ করছেন। তারা সব ধরনের তথ্য নিরলসভাবে সরবরাহ করে যাচ্ছেন। এজন্য প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান সংগঠনের সদস্যদের পাশে থাকায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রতি ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও পাশে থাকার আহ্বান জানান।

ডিআরইউ সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক (জনসংযোগ বিভাগ) তৌহিদুজ্জামান, ডিআরইউ’র যুগ্ম-সম্পাদক আরাফাত দাড়িয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ নঈমুদ্দীন, কার্যনির্বাহী সদস্য এম এম জসিম, রহমান আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রাণ-আরএফএল গ্রুপ ডিআরইউকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে ৬ হাজার সার্জিক্যাল মাস্ক ও ২ হাজার হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

ডিআরইউকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিল প্রাণ-আরএফএল গ্রুপ

আপডেট টাইম : ০৯:০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১