ঢাকা ১২:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইবোলা আক্রান্ত কঙ্গোর পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের শাহজালাল বিমানবন্দরে ১৮টি স্বর্ণের বারসহ যাত্রী আটক, বাজারমূল্য ৩.৭৮ কোটি টাকা বিদেশ যাওয়ার পথে ফের গ্রে/ফতার সুইডেন আসলাম লেনদেনের শুরুতেই দ. কোরিয়ার শেয়ারবাজার সূচক ৩ শতাংশ পতন রুশ হামলায় ইউক্রেনে নিহত ১২ এক সপ্তাহে সৌদি আরবে প্রায় ১১ হাজার প্রবাসী গ্রে/প্তার বাদাঘাট বাজারে উন্নয়নকাজের দুর্ভোগ, কাদা-পানিতে থমকে জনজীবন গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে তৃতীয় সভা বসছে আজ ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর

ঘরেই তৈরি করুন আম-নারকেলের মজাদার লাড্ডু

লাইফস্টাইল ডেস্ক : মিষ্টিমুখ করতে কোনো উৎসব বা আয়োজনের দরকার পড়ে কি! ভরপেট খাওয়ার পর একটু মিষ্টিজাতীয় খাবার খেতে তো সবাই পছন্দ করেন!

আর মিষ্টিজাতীয় খাবারের মধ্যে লাড্ডু তো সবারই পছন্দের। সাধারণত সবাই বিভিন্ন মিষ্টির দোকান থেকেই লাড্ডু কিনে খেয়ে থাকেন।

তবে চাইলে কিন্তু ঘরেও তৈরি করে নিতে পারেন মজাদার আম-নারকেলের লাড্ডু। আমের মৌসুম প্রায় শেষের দিকে। তাই এখনই তৈরি করে নিন মাজাদার এই লাড্ডু।মাত্র ৫ উপকরণে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই লাড্ডু। এটি একবার খেলে মুখে লেগে থাকবে সবসময়। তাহলে আর দেরি কেন জেনে নিন রেসিপি-

উপকরণ : ১. ঘি এক চা চামচ
২. নারকেল একটি
৩. আম ২টি
৪. কনডেন্স মিল্ক আধা কাপ
৫. পেস্তা বাদাম কুচি পরিমাণমতো

পদ্ধতি: প্রথমে প্যানে ঘি গরম করে নিন। এরপর কোড়ানো নারকেল ঘিতে ভেজে নামিয়ে নিন। এবার ফ্রাইপ্যানে আমের পিউরি (ব্লেন্ড করে নেওয়া) ও কনডেন্স মিল্ক দিয়ে ভালোভাবে নাড়ুন।সবশেষে ভাজা কোড়ানো নারকেল দিয়ে কিছুক্ষণ নেড়ে নামিয়ে নিন। এরপর লাড্ডুর মিশ্রণটি হালকা ঠান্ডা হলে হাতে নিয়ে গোলাকার করুন।তারপর শুকনো নারকেলে লাড্ডুগুলো গড়িয়ে নিন। এরপর পেস্তা বাদামকুচি দিয়ে পরিবেশন করুন জিভে জল আনা আম-নারকেলের মজাদার লাড্ডু।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ইবোলা আক্রান্ত কঙ্গোর পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের

ঘরেই তৈরি করুন আম-নারকেলের মজাদার লাড্ডু

আপডেট টাইম : ১০:১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১