ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

মারা গেছেন সাংবাদিক জোসেফ গ্যালোওয়ে

অনলাইন ডেস্ক : বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ভিয়েতনাম যুদ্ধের বর্বরতার অন্যতম সাক্ষী, মার্কিন সাংবাদিক ও লেখক জোসেফ গ্যালোওয়ে আর নেই।

৭৯ বছর বয়সী জোসেফ গত ১৮ অগাস্ট নর্থ ক্যারোলিনার কনকর্ড সিটির একটি হাসপাতালে মারা যান। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেলেন তিনি। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানা গেছে এসব তথ্য।
একাত্তরের মুক্তিযুদ্ধের সময় দুইবার ঢাকায় আসেন এই সাংবাদিক। প্রথমবার জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এবং পরবর্তীতে ডিসেম্বরে বিজয় অর্জন পর্যন্ত ঢাকায় ছিল তার অবস্থান।

পাকিস্তানি বাহিনী বাংলাদেশে যেভাবে হত্যাকাণ্ড চালিয়েছিল সেটিকে ‘গণহত্যা’ হিসেবে তার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়েও কাজ করেন গ্যালোওয়ে।

ভিয়েতনাম যুদ্ধের ওপর তার লেখা একটি বইয়ের গল্পে হলিউডে চলচ্চিত্রও নির্মিত হয়েছে। দীর্ঘ সময় তিনি ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের ব্যুরো চিফ হিসেবেও কাজ করেন। ১৯৯১ সালে পারস্য উপসাগরীয় যুদ্ধের সময়েও সংবাদ কাভার করেছিলেন গ্যালোওয়ে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

মারা গেছেন সাংবাদিক জোসেফ গ্যালোওয়ে

আপডেট টাইম : ০৪:০২:১০ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১