ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে আদালত অবমাননার অভিযোগে এবি পার্টির ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল ওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য-মোসাদ্দেক যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারতে নেপালের প্রধানমন্ত্রী, বৈঠক করবেন মোদির সঙ্গে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের ইবোলা আক্রান্ত কঙ্গোর পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের শাহজালাল বিমানবন্দরে ১৮টি স্বর্ণের বারসহ যাত্রী আটক, বাজারমূল্য ৩.৭৮ কোটি টাকা বিদেশ যাওয়ার পথে ফের গ্রে/ফতার সুইডেন আসলাম

জিহাদ হত্যা মামলার একমাত্র আসামির মৃত্যুদণ্ড আপিলে বহাল

নিজস্ব প্রতিবেদক : ২০০৯ সালে নোয়াখালীর স্কুলছাত্র জিহাদ হত্যা মামলায় একমাত্র আসামি আবদুল ওয়াদুদ মিঠুর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এই রায় দেন। আদালতে আজ রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

মামলা সূত্রে জানা গেছে, আবদুল ওয়াদুদ মিঠু নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের রামেশ্বরপুর কমর উদ্দিন চৌকিদার বাড়ির গোলাম মোস্তফার ছেলে। একই বাড়ির মৃত আনোয়ার উল্লাহর ছেলেদের সঙ্গে জমি নিয়ে তার পরিবারের বিরোধ চলছিল।

এ অবস্থায় ২০০৯ সালের ১৩ জানুয়ারি আনোয়ার উল্লাহর ছেলে সৌদি প্রবাসী সিরাজুল ইসলামের বড় সন্তান বালুচরা কিন্ডার গার্টেনের কেজি টু শ্রেণির ছাত্র জিহাদকে স্কুলে যাওয়ার পথে দা দিয়ে কুপিয়ে আহত করেন মিঠু। এ সময় আশপাশের লোকজনের চিৎকারে মিঠু দা রেখে পালিয়ে যান। পরে গুরুতর অবস্থায় জিহাদকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জিহাদের চাচা কামাল উদ্দিন ইয়াসিন বাদী হয়ে আবদুল ওয়াদুদ মিঠুকে আসামি করে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ রংপুর থেকে মিঠুকে গ্রেফতার করে।

এ মামলার বিচার শেষে ২০১০ সালের ৭ জুলাই আবদুল ওয়াদুদ মিঠুকে মৃত্যুদণ্ড দেন নোয়াখালী জেলা ও দায়রা জজ।

পরে নিয়ম অনুসারে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য নথি (ডেথ রেফারেন্স) হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামি মিঠু আপিল করেন। পরে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে হাইকোর্ট বিভাগ ২০১৫ সালের ১৫ মে মৃত্যুদণ্ড বহাল রাখেন। এরপর আসামি আপিল করেন। মিঠুর মৃত্যুদণ্ড আজকের রায়েও বহাল রাখেন আপিল বিভাগ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে

জিহাদ হত্যা মামলার একমাত্র আসামির মৃত্যুদণ্ড আপিলে বহাল

আপডেট টাইম : ১১:৩১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১