ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে এক গৃহবধূর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদরের পৌর এলাকার চর মালশাপাড়া মহল্লায় স্বামীর ছুরিকাঘাতে মোছা. রিমা খাতুন (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে চর মালশাপাড়া কাটা ওয়াপদা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর রিমার স্বামী সোহেল রানাকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার দিবাগত রাতে ধারালো ছুরি দিয়ে রিমার বুকে আঘাত করে সোহেল। তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিমার মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা সোহেলকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে সোহেলকে আটক করে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. গোলাম মোস্তাফা বলেন, পারিবারিক কলহের জেড়ে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে সোহেল রানাকে আটক করে থানায় আনা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

সিরাজগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে এক গৃহবধূর মৃত্যু

আপডেট টাইম : ০৭:৩৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১