ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কার্বন নিঃসরণ কমিয়ে আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টের পথে চট্টগ্রাম বন্দর অ্যান্টিবায়োটিক অকার্যকারিতা রোধে পদক্ষেপ নিচ্ছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন ডি.লিট সম্মাননায় ভূষিত হচ্ছেন মিঠুন চক্রবর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে আদালত অবমাননার অভিযোগে এবি পার্টির ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল ওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য-মোসাদ্দেক যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারতে নেপালের প্রধানমন্ত্রী, বৈঠক করবেন মোদির সঙ্গে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

কারাগারে ডিআইজি পার্থ গোপাল

নিজস্ব প্রতিবেদক : ঘুষ গ্রহণ ও অর্থপাচার আইনে করা মামলায় বরখাস্ত সিলেট কেন্দ্রীয় কারাগারের উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) পার্থ গোপাল বণিকের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ রোববার (১৯ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ৭ সেপ্টেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৫ থেকে মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ বদলির আদেশ দেয়া হয়।

২০১৯ সালের ২৮ জুলাই কারাগারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের প্রধান কার্যালয়ে পার্থ গোপাল বণিককে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে অভিযানে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওইদিন বিকেলে ধানমন্ডির ভূতের গলিতে পার্থ গোপালের ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা উদ্ধার করে দুদক। এর পরেই আটক করা হয় তাকে।

পরদিন ২৯ জুলাই তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪ (২) ধারায় দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা দায়ের করে দুদক।

অভিযোগপত্রে বলা হয়, বরখাস্ত কারা উপ-মহাপরিদর্শক পার্থ গোপাল বণিক সরকারি চাকরিতে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ঘুষের মাধ্যমে ৮০ লাখ টাকা অবৈধভাবে অর্জন করেন। এসব টাকা গোপন করে তার নামীয় কোনো ব্যাংক হিসাবে জমা না রেখে বিদেশে পাচারের উদ্দেশে নিজ বাসায় লুকিয়ে রেখে দণ্ডবিধির ১৬১ ধারা, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

গত ২ সেপ্টেম্বর দুদকের আপিল মঞ্জুর করে পার্থ গোপাল বণিকের জামিন বাতিল করেন হাইকোর্ট। একইসঙ্গে ২০ সেপ্টেম্বরের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেন। এছাড়া ঢাকার বিশেষ জজ পার্থ গোপালের মামলাটি বিচারের জন্য আদালত-৫ থেকে দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এ বদলি করেন। আগামী বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে মামলাটি নিষ্পত্তি করতে বলেছেন উচ্চ আদালত। এছাড়া মামলার প্রত্যেক রায় ও আদেশ উন্মুক্ত আদালতে দিতে বলা হয়েছে। ভবিষ্যতের জন্য ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেনকে সতর্কও থাকতে বলেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কার্বন নিঃসরণ কমিয়ে আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টের পথে চট্টগ্রাম বন্দর

কারাগারে ডিআইজি পার্থ গোপাল

আপডেট টাইম : ০১:১৫:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১