ঢাকা ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার নতুন অভিযোগে স্যান্ডপেপার-কান্ড আবারও উসকে দিলেন ডি ভিলিয়ার্স

অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তার জন্য ২৫ কোটি ডলার ঋণ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারির পর বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তার জন্য ২৫ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ২ হাজার ১২৫ কোটি টাকা।

অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচির প্রোগ্রাম্যাটিক ৫০ কোটি ডলারের প্রথম সাবপ্রোগ্রামে ২৫ কোটি ডলার অনুমোদন করলো এডিবি।

শনিবার এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এডিবি জানায়, টেকসই অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচির উদ্দেশ্য হলো কোভিড-১৯ মহামারি থেকে দ্রুত এবং টেকসই পুনরুদ্ধার ও কর্মসংস্থান সৃষ্টি করা। এজন্য ক্ষুদ্র উদ্যোক্তা এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারিত করতে হবে। এডিবির এই অর্থ আর্থিক সংস্থানের পাশাপাশি কুটির, ক্ষুদ্র্র এবং মাঝারি আকারের উদ্যোক্তাদের পুনরুদ্ধারে সহায়তা করবে।

এডিবির প্রধান আর্থিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ শ্রীনিবাসন জনার্দনম বলেন, প্রোগ্রামটি পাবলিক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে দক্ষতা বাড়াবে। বিশেষ করে দরিদ্র এবং দুর্বলদের জন্য ক্রেডিট অ্যাক্সেসের অনুকূল পরিবেশ তৈরি করবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিড-১৯ মহামারি দেশের ক্ষুদ্র উদ্যোক্তা এবং ক্ষুদ্র ব্যবসাকে মারাত্মকভাবে ক্ষতি করেছে। বৃহত্তর কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের (সিএমএসএমই) মাত্র ২৮ শতাংশ আনুষ্ঠানিক ব্যাংক ক্রেডিটের অ্যাক্সেস পায়। সিএমএসএমই এর জন্য ঋণের অ্যাক্সেস বাড়ানো হলে অর্থনীতির এই গুরুত্বপূর্ণ খাতকে রক্ষা করা সম্ভব হবে। যা অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিকে সমর্থন করবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ

অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তার জন্য ২৫ কোটি ডলার ঋণ অনুমোদন

আপডেট টাইম : ১২:২৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১