ঢাকা ০৮:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার নতুন অভিযোগে স্যান্ডপেপার-কান্ড আবারও উসকে দিলেন ডি ভিলিয়ার্স

বেসরকারিভাবে চাল আমদানিতে এলসি খোলার সময় বাড়লো

নিজস্ব প্রতিবেদক : বেসরকারিভাবে চাল আমদানির জন্য বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলোর ঋণপত্র (লেটার অব ক্রেডিট-এলসি) খোলার সময় সাতদিন বাড়ানো হয়েছে।

সময় বাড়িয়ে আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) খাদ্য মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এতে বলা হয়, বেসরকারিভাবে নন-বাসমতি সিদ্ধ ও আতপ চাল আমদানির জন্য বরাদ্দপ্রাপ্ত ২১টি প্রতিষ্ঠান অনুকূলে বরাদ্দ করা চাল আমদানি লক্ষ্যে এলসি খোলার সময়সীমা চাল আমদানির স্বার্থে পত্র জারির তারিখ থেকে সাতদিন বাড়ানো হলো।

এলসি সম্পর্কিত তথ্য (পোর্ট অব এন্ট্রিসহ) তাৎক্ষণিকভাবে ই-মেইলে (sasep@mofood.gov.bd) জানাতে হবে।

চালের বাজার নিয়ন্ত্রণে গত কয়েকদিনে সরকার ১০ লাখ মেট্রিক টনের বেশি চাল আমদানির জন্য বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেয়। আমদানির জন্য বিভিন্ন সময়ে বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলোকে বরাদ্দের আদেশ জারির ১৫ দিনের মধ্যে এলসি খোলার শর্ত দেওয়া হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ

বেসরকারিভাবে চাল আমদানিতে এলসি খোলার সময় বাড়লো

আপডেট টাইম : ০৮:১৫:০৭ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১