ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টা

বগুড়ার শেরপুরে সুদে টাকা লাগাতে নিষেধ করায় ধারালো বটি দিয়ে ঘুমন্ত স্বামীর গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছে স্ত্রী লাকী আক্তার। এ সময় তার গোঙানির শব্দে পরিবারের সদস্যরা এসে উদ্ধার করে আহত তজমল হোসেনকে (৩৫)। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় এখনও শঙ্কামুক্ত নন তিনি। তাকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাঁজর বিলনোথার গ্রামের। মঙ্গলবার দুপুরের ঘটনায় শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযুক্ত লাকী আক্তার নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ঘুমন্ত স্বামীর গলায় ছুরি চালানোর মতো কোনো ঘটনা ঘটাননি। ওইদিন তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে শক্ত ধারালো কোনো কিছু দ্বারা তার স্বামীর গলা কেটে রক্ত বের হয়ে থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজ এ প্রসঙ্গে বলেন, খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শনে যাই। সেইসঙ্গে আহতের খোঁজখবর নেই। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে স্ত্রী দোষী প্রমাণিত হলে অবশ্যই তার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টা

আপডেট টাইম : ০৪:১৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১