ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রুহুল কবির রিজভী জুলাই জাদুঘরের নথি চব্বিশের সংঘাতময় ঘটনাগুলোর সাক্ষ্য বহন করে : সুসান ভাইজ আশুগঞ্জ ৪০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সংশোধিত ট্যারিফ অনুমোদন আইনি বিপাকে হানি সিং তরুণরাই বাংলাদেশে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার মূল শক্তি : ববি হাজ্জাজ হানিফসহ ৪ আ.লীগ নেতার রায় যেকোনো দিন বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিলের সীমা ও মেয়াদ বাড়ানোর দাবি ডিবিএর আসন্ন দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত দেশকে অস্থির করতে নানাভাবে কাজ করছে পতিত দোসররা : রিজভী

মধ্য-এশিয়ার দুটি দেশের সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মধ্য-এশিয়ার দুটি দেশ তাজিকিস্তান ও উজবেকিস্তানে ৭ দিনের সরকারি সফর শেষে বুধবার রাতে দেশে ফিরেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট রাত ১১টা ২২ মিনিটে রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক, কূটনৈতিক কোরের ডিন ও ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চ বিশপ জর্জ কোচেরি, পররাষ্ট্র সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, তিন বাহিনী প্রধান, পুলিশের মহাপরিদর্শক এবং পদস্থ বেসামরিক-সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
এর আগে, ভিভিআইপি ফ্লাইটটি রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় ৩টা ১৫ মিনিটে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দ আন্তর্জাতিক বিমান বন্দর থেকে উড্ডয়ন করে।

উজবেকিস্তানের উপ-প্রধানমন্ত্রী আজিজ আবদুল করিমভ, উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত মসউদ মান্নান এবং দু’দেশের পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমান বন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

এ সফরে রাষ্ট্রপতির পত্নী রাশিদা খানম, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, রেজওয়ান আহমেদ তৌফিক এমপি এবং রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা তার সঙ্গে ছিলেন।

গত ১৩ জুন ওই দুই দেশের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সূত্র : বাসস

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন

মধ্য-এশিয়ার দুটি দেশের সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১১:১৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯