ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল দেশের যেকোনো প্রান্তে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার ঘোষণা করেছো আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট  তাহিরপুর নাশকতার চেষ্টা,জয় বাংলা শ্লোগান,আটক তিন,৩ চেয়ারম্যান সহ ৮৫ জনের নামে মামলা শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে

ফ্রান্সে শেখ হাসিনার জন্মদিন উদ্‌যাপন

ফ্রান্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬‌তম জন্মদিন উদ্‌যাপন হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) রাজধানী প্যারিসের স্থানীয় একটি রেস্টুরেন্টে মিলাদ মাহফিল, কেক কাটা ও আলোচনাসভার আয়োজন করে ফ্রান্স আওয়ামী লীগ।

অনুষ্ঠানের শুরুতে শিশুদের সঙ্গে নিয়ে কেক কাটেন‌ নেতারা। এ সময় ‘শুভ শুভ শুভদিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন’ বলে স্লোগান দেন তারা। পরে ‌প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, দেশের সমৃদ্ধি, বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্যান্য শহীদ সদস্যের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জন্মদিন উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এমএ কাশেম এবং এটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

এ সময় বক্তারা বলেন, কঠিন সংগ্রামের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সাহসী পদক্ষেপ গ্রহণ করেছেন‌, তার দৃঢ় নেতৃত্বেই দেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে।

তারা আরও বলেন, সাহসিকতার সঙ্গে করোনা পরিস্থিতি মোকাবিলাসহ পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেলের মতো একাধিক মেগা প্রকল্প বাস্তবায়ন করেছেন‌ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি আবুল কাশেম, সহসভাপতি মুক্তিযুদ্ধা কামরুল হাসান বকুল, জিয়াউল হক নাসির চৌধুরী, মন্জুরুল হাসান চৌধুরী সেলিম, আবু মোর্শেদ পাটোয়ারী, মোতালেব খান, উপদেষ্টা সালেহ আহমেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, ফয়ছল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সেলিম ওয়াদা শেলু , দফতর সম্পাদক আসাদুজ্জামান সুমন, সহপ্রচার সম্পাদক মনসুর আহমেদ, ওবায়দুল ইসলাম রিয়াদ, কামাল শিকদার, মহিউদ্দিন খান ওয়াদুদ, কামাল পাশা প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল

ফ্রান্সে শেখ হাসিনার জন্মদিন উদ্‌যাপন

আপডেট টাইম : ০৯:১৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২