ঢাকা ০৭:২০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত ভৈরবের বুকে নতুন ঊষার আলো: একজন নারী দেখিয়ে দিলেন, সদিচ্ছা থাকলে অসম্ভবও সম্ভব ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ভারতীয় অলিভ ওয়েল জব্দ

ভ্যালেন্সিয়ার বিপক্ষে নিষিদ্ধ পিকে

ফাইল ছবি

লা লিগায় পয়েন্ট তালিকার শীর্ষে বার্সেলোনা। দ্বিতীয় স্থানেই আছে ভ্যালেন্সিয়া। নিকট প্রতিদ্বন্দ্বিদের বিপক্ষে পরের রোববারের (২৭ নভেম্বর) গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলতে পারবেন না জেরার্ড পিকে। লিগানেসের বিপক্ষে ৩-০ গোলে বার্সেলোনা জয় পাওয়ার দিনই যে মৌসুমে তার পঞ্চম হলুদ কার্ডটি দেখে ফেলেছেন এই ডিফেন্ডার!

লিগানেসের বিপক্ষে ম্যাচের আধা ঘন্টা পেরুতেই হলুদ কার্ড দেখেন পিকে। নর্দিন আম্রাব্যাটের সঙ্গে বল ট্যাকলের সময় এই ঝামেলা হয়েছে তার। আপিলটা এসেছিল বার্সার পক্ষ থেকেই। অথচ রেফারি উদিয়ানো ম্যালেনকো দৌঁড়ে এসে হলুদ কার্ড দেখিয়ে দেন পিকেকে।

বার্সা কোচ আরনেস্তো ভালভার্দে রেফারি ম্যালেনকোর কাছে অভিযোগ করেছিলেন। ম্যাচশেষে তাই সিদ্ধান্ত নিয়ে ভীষণ অসন্তোষ প্রকাশ করলেন তিনি।

ভালভার্দে মনে করছেন, প্রতিপক্ষ দোষ করলেও ঘরের দর্শকদের চাপে পিকেকে কার্ড দেখিয়েছেন রেফারি। তিনি বলেন, ‘আমি এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। কেননা আম্রাব্যাটই গায়ে ধাক্কা লাগিয়েছিল, চ্যালেঞ্জটা দিয়েছিল সে। তবে ঘরের দর্শকরা চাপ তৈরি করে (কার্ডের জন্য)। আমার মনে হয়, এটা এমন একটা ফাউল ছিল যেটা আমাদের পক্ষে যেতে পারতো।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল

ভ্যালেন্সিয়ার বিপক্ষে নিষিদ্ধ পিকে

আপডেট টাইম : ০১:১৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭