ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

গাইবান্ধায় বিএনপির র‌্যালি থেকে দোকান ভাঙচুর, আটক ২

গাইবান্ধায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।

শুক্রবার বিকেলে শহরের পার্করোডে কয়েক দফায় এ সংঘর্ষ হয়। বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পার্করোড, স্টেশন রোড ও ডিবি রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা এসে টিয়ার শেল ও ফাঁকা রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জানা যায়, বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলায়-জেলায় শুক্রবার ছিল আনন্দ র‌্যালি। বিকেল ৫টার দিকে সার্কুলার রোডে দলটির জেলা কার্যালয় থেকে একটি আনন্দ র‌্যালি বের করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে বিএনপির আনন্দ র‌্যালি স্টেশন রোড হয়ে পার্করোড এলাকা অতিক্রম করার সময় র‌্যালির পেছনের অংশে জেলা ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করলে তারা রাস্তা থেকে সরে যান। পরে নেতাকর্মীরা আবারো জড়ো হয়ে পুলিশের ওপর ইটপাটকেল ছুড়তে থাকলে শুরু হয় ধাওয়া-পাল্টা-ধাওয়া। ওই সময়ে পুলিশ টিয়ার শেল ও ফাঁকা রাবার বুলেট ছোড়ে। এতে বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে চলে যান।

গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা বলেন, বিএনপি নেতাকর্মীরা শোভাযাত্রা থেকে পার্ক রোডের কয়েকটি দোকান ভাঙচুর এবং বিশৃঙ্খলার সৃষ্টি করেন। পরিস্থিস্তি নিয়ন্ত্রণে আনতে ছয় রাউন্ড টিয়ার শেল ছোড়া হয়। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

গাইবান্ধায় বিএনপির র‌্যালি থেকে দোকান ভাঙচুর, আটক ২

আপডেট টাইম : ০৮:১৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩