ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

সাকিবের আক্ষেপের যেন শেষ নেই স্বপ্নভঙ্গে

ক্রীড়া ডেস্ক,সিটিজেন নিউজ: বিশ্বকাপে এখন পর্যন্ত ব্যাটে-বলে সেরা পারফরমার বাংলাদেশের সাকিব আল হাসান। ২ সেঞ্চুরি আর ৪ ফিফটিতে ৭ ম্যাচে তার উইলো থেকে এসেছে ৫২৪ রান। সর্বোচ্চ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ১২৪। আর গড়? সেটাও বেশ স্বাস্থ্যবান- ৯০.৩৩! এ ছাড়াও বল হাতে এখন পর্যন্ত ১১টি উইকেট শিকার করেছেন তিনি।

ভূরি-ভূরি ব্যক্তিগত সাফল্যে উজ্জ্বল সাকিব বিশ্বকাপে বেশ আলোড়ন তৈরি করলেও, দলীয় ব্যর্থতা তা এখন রূপ নিয়েছে বিষাদে! গত মঙ্গলবার ভারতের কাছে হেরে টুর্নামেন্টের সেমিফাইনালের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় বাংলাদেশের। তাই এতো ভালো পারফর্ম করেও, দলের অসফলতা কিছুতেই যেন মেনে নিতে পারছেন না সাকিব।
ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে গতকাল (বুধবার) সাক্ষাৎকার দেন সাকিব। সেখানে তিনি বলেন, ‘এটা সত্যি যে আমরা ভালো ক্রিকেট খেলেছি। কিন্তু আমরা এখানে শুধুমাত্র ভালো ক্রিকেট খেলতে আসিনি। আমরা জিততে চেয়েছিলাম। কিন্তু আমরা ব্যর্থ!‘

এরপর একরাশ হতাশা ঝেরে বিশ্বসেরা এই অলরাউন্ডার বলে ওঠেন, `আমি মনে করি এটা অনেক বড় হতাশার ব্যাপার। কারণ আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারিনি। এই মেগা ইভেন্টে খেলতে আসার আগে আমাদের অনেক বড় স্বপ্ন ছিল। সেই পরিপ্রেক্ষিতে আমরা ব্যর্থ-ই বটে। তবে যদি আমরা ছোট-খাটো কিছু ভুল এড়াতে পারতাম, তবে হয়তো আমরা অনেক ভালো কিছু করে দেখাতে পারতাম।‘

এসময় সাকিব আরও বলেন, ‘আমরা যারা খেলি তারা জানি আমাদের দায়িত্ব কী। আমাদের ভালো খেলতে হবে। মাঝেমধ্যে আমরা তা করতে পারি, মাঝে-মাঝে পারি না। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, কিছু জায়গায় যদি আমাদের প্রয়োগ আর একটু ভালো হতো, তবেই এখন আমরা ভালো এক অবস্থানে থাকতাম।‘

টুর্নামেন্ট শুরুর আগে বলা হচ্ছিল, ইতিহাসের সেরা দল নিয়ে এবারের বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু সেই সেরা দল নিয়েও সেমিফাইনাল লক্ষ্য ছুঁতে পারল না টাইগাররা। তাতে অবশ্য ক্রিকেটারদের কোনো দোষারোপ করলেন না সাকিব। তার মতে দলের খেলোয়াড়দের মধ্যে চেষ্টার কোনো কমতি ছিল না। তবে যদি আরও একটু গভীর মনোযোগ সহকারে চেষ্টা চালানো যেত, তবেই কাঙ্ক্ষিত সাফল্য ধরা দিত বলে মত সাকিবের।

এরপর বিশ্বকাপে নিজের সফলতা নিয়েও কথা বলেন সাকিব। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এক বিশ্বকাপে ৫০০ রান আর ১০ উইকেট নেয়া এই অলরাউন্ডার বলেন, ‘এখন পর্যন্ত যেভাবে খেলে আসছি সেই উচ্চ পর্যায়ের ক্রিকেট খেলেই এবারের বিশ্বকাপ শেষ করার চেষ্টা করবো আমি। আর তা করতে পারলে ব্যক্তিগতভাবে আমি ভালো অনুভব করবো। আমি সবসময় দলের জয়ের জন্য অবদান রাখতে চাই। তাই আমি যদি আরও একবার তা করতে পারি, তবে নিজেকে পরিতৃপ্ত লাগবে।‘

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

সাকিবের আক্ষেপের যেন শেষ নেই স্বপ্নভঙ্গে

আপডেট টাইম : ০৩:৩৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯