ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

বিশ্ববাজারে সোনার দরপতন

বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক বাজারে বাড়ছিল সোনার দাম। একপর্যায়ে প্রতি আউন্সের দাম ছাড়ায় ২০০০ ডলার। অবশেষে বুধবার এ মূল্যবান ধাতুটির দরপতন ঘটেছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এ সব তথ্য জানা গেছে।

ঐ প্রতিবেদনে বলা হয়, সুদের হার অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)।

সেই সঙ্গে ফেডের চেয়ারম্যান জেরোম পাওয়েল জানিয়েছেন, আপাতত সুদহার কমানোর চিন্তাভাবনা তাদের রাডারে নেই। ফলে সোনার মূল্য হ্রাস পেয়েছে।

আলোচ্য কার্যদিবসে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক সোনার দাম কমেছে শূন্য দশমিক ৩ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ১৯৭৬ ডলার ৩৯ সেন্টে।

একই কর্মদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক সোনার মূল্য নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ১৯৮৭ ডলার ৫০ সেন্টে।

সুদের হার স্থিতিশীল রেখেছে ফেড। তবে মুদ্রানীতিতে ঋণের খরচ আরো বাড়ানোর জন্য দরজা খোলা রেখেছে তারা। তাতে স্পষ্ট, মার্কিন অর্থনীতি শক্তিশালী রয়েছে। ফলে কঠোর পলিসি গ্রহণ করতে পারে ইউএস কেন্দ্রীয় ব্যাংক।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বিশ্লেষক সুকি কুপার বলেন, এখনো বিশ্বজুড়ে সামষ্টিক অর্থনৈতিক মন্দার ঝুঁকি রয়ে গেছে। ভূ-রাজনৈতিক সংকট সেই আশঙ্কা জিইয়ে রেখেছে।

তিনি আরো বলেন, প্রধান আন্তর্জাতিক মুদ্রা ডলারের শক্তি ক্রমবর্ধমান রয়েছে। দীর্ঘ সময় ধরে সুদের হার উচ্চ রাখার প্রত্যাশা আছে। মূল্যস্ফীতির চাপ কমাতে তোড়জোড় করছে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো। এতে পরিষ্কার বৈশ্বিক মন্দার সম্ভাবনা রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

বিশ্ববাজারে সোনার দরপতন

আপডেট টাইম : ১০:০৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩