ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

সরকারের পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিলেন রিজভী

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: সরকারের পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী। রোববার (৭ জুলাই) দুপুরে নয়াপল্টনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বামজোটের হরতাল পালনে সরকার দাবি মেনে নেবে কি না -এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘যে সরকারের ম্যান্ডেট নেই, সেই সরকার কী করবে, কী করবে না তা আমরা জানি না, তবে আমাদের এ সংগ্রাম এই পর্যায়ে থাকবে না। এর স্ফুলিঙ্গ দাবানলের আকারে একদিন ছড়িয়ে পড়বে। যদি সরকারের বোধগম্য না হয়, উপলব্ধি না হয় তাহলে তাদের পরিণতি ভালো হবে না। সুতরাং এখনো সময় আছে, জনগণের দাবি মেনে নেওয়ার।’
রিজভী বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে জনস্বার্থে তারা এ হরতাল। এ হরতালে বিএনপির সমর্থন দিয়েছে, আমি এর আগেও বলেছি জনস্বার্থে যারা যেকোনো কর্মসূচি দেয় বিএনপি তাকে সমর্থন জানাবে একটা বৃহৎ বিরোধী দল হিসেবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে বিএনপির এ মুখপাত্র বলেন, আপনারা মধ্যরাতে নির্বাচন করবেন সেটা মেনে নিতে হবে, আপনারা একতরফা নির্বাচন করবেন সেটা মেনে নিতে হবে, আপনারা গ্যাসের দাম বাড়াবেন সেটা মেনে নিতে হবে, বিদ্যুতের দাম বাড়াবেন সেটা মেনে নিতে হবে, আপনারা কে, কারা? আপনাদের আচরণ দস্যুদের আচারের মধ্যে কোনো পার্থক্য নেই।

তিনি বলেন, গত বুধবার ১৯৯৪ সালে পাবনার ঈশ্বরদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার (তৎকালীন বিরোধীদলীয় নেতা) ট্রেনবহরে হামলার সম্পূর্ণ বানোয়াট ও প্রহসনের সাজানো মামলায় বিএনপির ৯ জনের ফাঁসি, ২৬ জনের যাবজ্জীবন দিয়েছে একটি আদালত। যে ঘটনায় কেউ হতাহত হয়নি, সেই মামলায় ফাঁসি হওয়ার কোনো আইন পৃথিবীতে আছে কিনা আমাদের জানা নেই। এ ধরনের রায় পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন হয়ে থাকবে।

রিজভী বলেন, ‘রাষ্ট্র ও ক্ষমতাসীন দলের মধ্যকার পার্থক্যের অবসান ঘটেছে। রাষ্ট্র এক ব্যক্তি ও দল এখন একাকার। এক ব্যক্তির অঙ্গুলি হেলনে জঙ্গলের শাসন চলছে। বিরোধী দলকে নির্মূল ও নিশ্চিহ্ন করতে আদালতকে নগ্নভাবে ব্যবহার করার মাধ্যমে এক ভয়াবহ অশনি সংকেত সুষ্পষ্ট হয়ে উঠেছে। বিএনপিসহ সরকারবিরোধী দলগুলো যেন অপরাধী ও দ্বিতীয় শ্রেণির নাগরিকের মর্যাদায় নামিয়ে আনা হয়েছে।’

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, নাজমুল হক নান্নু, সহ-সাংগঠনিক আব্দুস সালাম আজাদ, কার্যালয়ের স্টাফ মো. রুস্তুম আলী, রেজাউল করিম, মো. শামীম, মো. আজাদ, মো. তুষার প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

সরকারের পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিলেন রিজভী

আপডেট টাইম : ০৬:১৬:১৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০১৯