ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন নির্মাতা শুকুর বিদায়ে চঞ্চলের আবেগঘন পোস্ট না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু ব্যবহারসীমা নিয়ে উদ্বেগ, চ্যাট ও ওয়ার্ক মোড এক করছে চ্যাটজিপিটি ভালো কাজের নিয়তেও মেলে সওয়াব নির্বাচন কমিশন ও জাতীয় সংলাপে এককভাবে অংশ নেবে না জামায়াত ফল পরিবর্তন হওয়া এইচএসসির উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় সংস্কারের উপায় খুঁজছেন মাচাদো গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি

গাজায় যুদ্ধবিরতি চেয়ে জাতিসংঘে প্রস্তাব পাস

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস হয়েছে। এর মধ্য দিয়ে গাজায় ইসরাইলের আগ্রাসন শুরুর সাড়ে পাঁচ মাস পর যুদ্ধ বন্ধে প্রথম কোন বড় সিদ্ধান্তে আসতে পারলো বিশ্ব মোড়লরা।

সোমবার আলজেরিয়ার উত্থাপন করা এই প্রস্তাবে অবিলম্বে ও নিঃশর্তে হামাসের হাতে জিম্মি থাকা ব্যক্তিদের মুক্তি দেয়ার আহ্বান জানানো হয়েছে। তবে, নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য দেশের মধ্যে আমেরিকা ভোটদানে বিরত ছিলো।

প্রস্তাবকে স্বাগত জানিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, এই প্রস্তাব অবশ্যই বাস্তবায়ন হতে হবে। ব্যর্থতা হবে ক্ষমার অযোগ্য। বহুল প্রতিক্ষীত প্রস্তাবটি জাতিসংঘে পাস হওয়ায় একে স্বাগত জানিয়েছে ফ্রান্স ও চীন। আর আমেরিকা ভেটো দেয়া থেকে বিরত থাকায় ওয়াশিংটনকে সাধুবাদ জানিয়েছে বেইজিং। এদিকে, প্রস্তাবে আমেরিকা ভেটো না দেয়ায় ক্ষোভ জানিয়েছে ইসরাইল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন

গাজায় যুদ্ধবিরতি চেয়ে জাতিসংঘে প্রস্তাব পাস

আপডেট টাইম : ১২:৪১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪