ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন নির্মাতা শুকুর বিদায়ে চঞ্চলের আবেগঘন পোস্ট না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু ব্যবহারসীমা নিয়ে উদ্বেগ, চ্যাট ও ওয়ার্ক মোড এক করছে চ্যাটজিপিটি ভালো কাজের নিয়তেও মেলে সওয়াব নির্বাচন কমিশন ও জাতীয় সংলাপে এককভাবে অংশ নেবে না জামায়াত ফল পরিবর্তন হওয়া এইচএসসির উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় সংস্কারের উপায় খুঁজছেন মাচাদো গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি

ভারতে চতুর্থ দফার ভোটগ্রহণ চলছে

আন্তাজাতিক ডেস্ক: ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার (১৩ মে) স্থানীয় সময় সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই দফায় দেশটির ১০ রাজ্যের ৯৬টি আসনে ভোটগ্রহণ হচ্ছে।

এই ধাপে ১৭ কোটি ৭০ লাখের বেশি ভোটার তাদের ভোট দিবেন। ১৯ লাখের বেশি পোলিং অফিসার দেশটির বিভিন্ন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের প্রায় এক লাখ ৯৬ হাজার ভোট কেন্দ্রে পরিচালনা করছেন।

লোকসভা নির্বাচনের এই পর্বে এক হাজার ৭১৭ জনেরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা গিরিরাজ সিং (বহরমপুর), এসপির অখিলেশ যাদব (কনৌজ), কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী এবং টিএমসির মহুয়া মৈত্র (কৃষ্ণনগর)।

লোকসভা নির্বাচনের তিন দফায় মোট ২৮৩টি আসনে আগেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সাত দফার লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট হবে আগামী ২০ মে। ষষ্ঠ ও সপ্তম দফার ভোট হবে যথাক্রমে ২৫ মে ও ১ জুন। একযোগে ভোটগণনা ও ফলাফল প্রকাশ হবে আগামী ৪ জুন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন

ভারতে চতুর্থ দফার ভোটগ্রহণ চলছে

আপডেট টাইম : ১২:৪৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪