ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

আব্বাস-গয়েশ্বর যে আশ্বাস দিলেন ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাদের

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: দ্রুত সময়ের মধ্যে চলমান সঙ্কটের সমাধান হবে মর্মে- ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাদের আশ্বাস দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়।

মঙ্গলবার বিকেলে মির্জা আব্বাসের শাজাহানপুরের বাসায় বিক্ষুব্ধ ছাত্রনেতাদের নিয়ে বৈঠকে বসেন বিএনপির স্থায়ী কমিটির এই দুই সদস্য। বৈঠকে বিক্ষুব্ধদের আশ্বাস দেন তারা।
সূত্র মতে, ছাত্রদলের কাউন্সিলের ঘোষিত তফসিল বাতিল করে ধারাবাহিক কমিটি গঠনের দাবিতে অনড় বিক্ষুব্ধ ছাত্রনেতারা। তাদের এ দাবি নিয়ে বিএনপির সিনিয়র এ দুই নেতা হাইকমান্ডের সঙ্গে আলোচনা করবেন।

বৈঠকের বিষয়ে বিক্ষুব্ধ ছাত্রনেতাদের অন্যতম এজমল হোসেন পাইলট জাগো নিউজকে বলেন, আলোচনা হয়েছে,উনারা বলছেন আমাদের দাবি-দাওয়া নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে দ্রুত এ বিষয়ে সমাধান দেবেন।

বৈঠকে বিক্ষুব্ধ ছাত্রনেতাদের মধ্যে ইকতিয়ার হোসেন কবির, আসাদুজ্জামান আসাদ, জহির উদ্দিন তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে সন্ধ্যায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের কমিটি গঠনের জন্য গঠিত সার্চ কমিটির সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়।

গয়েশ্বর চন্দ্র রায়ের সভাপতিত্বে এ বৈঠকে ছাত্রদলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সদ্য বিদায়ী কমিটির সভাপতি রাজীব আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

আব্বাস-গয়েশ্বর যে আশ্বাস দিলেন ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাদের

আপডেট টাইম : ১১:২৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০১৯