ঢাকা ১১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন নির্মাতা শুকুর বিদায়ে চঞ্চলের আবেগঘন পোস্ট না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু ব্যবহারসীমা নিয়ে উদ্বেগ, চ্যাট ও ওয়ার্ক মোড এক করছে চ্যাটজিপিটি ভালো কাজের নিয়তেও মেলে সওয়াব নির্বাচন কমিশন ও জাতীয় সংলাপে এককভাবে অংশ নেবে না জামায়াত ফল পরিবর্তন হওয়া এইচএসসির উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় সংস্কারের উপায় খুঁজছেন মাচাদো গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি

ভারতের নতুন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। আগামী ৩০ জুন তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ সি পান্ডের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবেন। উপেন্দ্র দ্বিবেদী বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর ভাইস চিফ অব আর্মি স্টাফ পদে রয়েছেন এবং ৩০ জুন বিকেলে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

১৯৬৪ সালে জন্মগ্রহণ করা লে. জেনারেল দ্বিবেদী ১৯৮৪ সালের ১৫ ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনীর পদাতিক রেজিমেন্ট জম্মু ও কাশ্মীর রাইফেলস থেকে কমিশন লাভ করেন। সেনাবাহিনীতে ৪০ বছরের বর্ণাঢ্য সেবায় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। লে. জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ১৮ জম্মু ও কাশ্মীর রাইফেলসের রেজিমেন্ট কমান্ড, ২৬ সেক্টর আসাম রাইফেলসের ব্রিগেড কমান্ড, আসাম রাইফেলসের (পূর্ব) ডিআইজি ও ৯ কোর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

ভাইস চিফ অব আর্মি স্টাফ হিসেবে নিয়োগ পাওয়ার আগে লে. জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ২০২২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত নর্দার্ন কমান্ডের ডাইরেক্টর জেনারেল ইনফ্যান্ট্রি এবং জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

লে. জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সৈনিক স্কুল রেওয়া, ন্যাশনাল ডিফেন্স কলেজ ও ইউএস আর্মি ওয়ার কলেজ থেকে সাফল্যের সঙ্গে পাঠ সম্পন্ন করেন। এ ছাড়া ডিএসএসসি ওয়েলিংটন, আর্মি ওয়ার কলেজ-এমহাউ থেকে কোর্স সম্পন্ন করেন। ইউএস আর্মি ওয়ার কলেজ, কার্লিজ থেকে তিনি ‘ডিষ্টিংগুইসড ফেলো’ উপাধি লাভ করেন।

,এ ছাড়া ডিফেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজে এমফিল সম্পন্ন করেছেন উপেন্দ্র দ্বিবেদী। লে. জেনারেল উপেন্দ্র দ্বিবেদী স্ট্র্যাটেজিক স্টাডিজ অ্যান্ড মিলিটারি সায়েন্সে দুটি মাস্টার্স ডিগ্রিধারী। তাকে জিওসিঅ্যান্ডসি কমান্ডেশেন কার্ডসও প্রদান করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন

ভারতের নতুন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী

আপডেট টাইম : ০৯:২২:১৪ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪