ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

মহিলা দলের বিক্ষোভ গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী মহিলা দল। শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টন এলাকায় এই মিছিল হয়। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় মিছিলটি নাইটিঙ্গেল ঘুরে আবার কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও অংশ নেন। জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে সংগঠনটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দল সভানেত্রী রাজিয়া আলিম, উত্তরের সভানেত্রী পেয়ারা মোস্তফা, সাধারণ সম্পাদক আমেনা বেগম অংশ নেন।
এ ছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক তাহমিনা শাহীন, মিলি জাকারিয়া, কেন্দ্রীয় মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক মিনা বেগম মিনি, স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জেসমিন জাহান, সহ-দফতর সম্পাদক গুলশান আরা মিতা, সদস্য স্বপ্না আহমেদ প্রমুখ অংশ নেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেন, বর্তমান সরকার জনগণের নার্ভ বুঝতে পেরেছে যে, জনগণ আওয়ামী দু:শাসনের কারণে তাদেরকে ঘৃণা করে, আর ঘৃণা করার প্রতিশোধের অংশ হিসেবে ধারাবাহিক জুলুম চালানো হচ্ছে জনগণের ওপর। সেটিরই আরও একটি নির্মম বহিঃপ্রকাশ ভোক্তা পর্যায়ে গ্যাসের মূল্য বৃদ্ধি।

তিনি বলেন, জনগণের ওপর নিপীড়ন চালিয়ে অর্থ উপার্জনের দ্বারা সরকারের লোকজন ‘আঙ্গুল ফুলে কলাগাছ’ হয়ে ওঠছে। আর এই অনৈতিক সুযোগ করে দিচ্ছে সরকার। গ্যাসের মূল্য বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে ভোক্তা পর্যায়ে গ্যাসের মূল্য বৃদ্ধি বন্ধ করার জন্য জোর দাবি জানাচ্ছি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

মহিলা দলের বিক্ষোভ গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে

আপডেট টাইম : ০২:৪৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০১৯