ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

আওয়ামী লীগ বন্যার্তদের ত্রাণ দেবে

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: বন্যা কবলিত মানুষের মাঝে খাবার ও ওষুধ বিতরণ করবে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি।

শনিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দেন। সেই নির্দেশ মেনে বরাবরের মতো এবারও আত্মমানবতার সেবায় এগিয়ে এসেছে ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি।

উপকমিটির চেয়ারম্যান ফখরুল ইসলাম মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৩টি কমিটি গঠন করে বন্যা কবলিত মানুষের খবর নেয়া, সহায়তা দেয়া এবং সহায়তার জন্য ফান্ড গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়। সরকারিভাবে বন্যায় ক্ষতিগ্রস্তদের ইতোমধ্যে সহায়তা দেয়া শুরু হয়েছে। এর পাশাপাশি দলীয় পর্যায়ে সহায়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই কার্যক্রম শুরু করল ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি।

বন্যার্ত এলাকার মানুষের সার্বিক খবর নেয়ার জন্য উপকমিটির সদস্যরা কাজ করছেন। এই কার্যক্রম পরিচালনা করছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী। বন্যা শেষ না হওয়া পর্যন্ত সরকারের পাশাপাশি ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির এই কার্যক্রম চলমান থাকবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

আওয়ামী লীগ বন্যার্তদের ত্রাণ দেবে

আপডেট টাইম : ১০:৪৩:০২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০১৯