ঢাকা ০৬:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরপরাধ মানুষকে হয়রানি করতে চায় না সরকার : গণপূর্ত প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা দিলেন সেনাবাহিনী প্রধান ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৬৭ সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন নিরাপত্তাকর্মীদের পোশাক ও সরঞ্জাম দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী তাহিরপুর ৪৪ কেজি গাঁ/জাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রে/প্তার কার্বন নিঃসরণ কমিয়ে আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টের পথে চট্টগ্রাম বন্দর অ্যান্টিবায়োটিক অকার্যকারিতা রোধে পদক্ষেপ নিচ্ছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন ডি.লিট সম্মাননায় ভূষিত হচ্ছেন মিঠুন চক্রবর্তী

সাবেক ৩ প্রধান বিচারপতিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

আদালত প্রতিবেদকঃ সাবেক তিন প্রধান বিচারপতি’সহ আপিল বিভাগের ৭ বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছেন, সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

বুধবার (২৮ আগস্ট) সকালে, সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দ আদালত অবমাননার এই অভিযোগ আনেন।

এই তালিকায় আছেন, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি ইমান আলী, বিচারপতি মির্জা হোসেন হায়দার, বিচারপতি আবু বকর সিদ্দিকী, বিচারপতি নুরুজ্জামান’সহ সদ্য সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নাম।

এই মামলার শুনানি আগামী ১ সেপ্টেম্বর হতে পারে বলে জানিয়েছেন, ইউনূস আলী আকন্দ। তিনি বলেন, সাবেক ৭ বিচারপতি ক্ষমতার অপব্যবহার করেছেন।

অভিযোগ করা হয়, ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর বিচারপতিরা ক্ষমতার অপব্যবহার করে আদালত অবমাননার আইন লঙ্ঘন করে শুনানির সুযোগ না দিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দকে শাস্তি দেন। সে সময় তাকে তিন মাসের জন্য মামলা পরিচালনার ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরপরাধ মানুষকে হয়রানি করতে চায় না সরকার : গণপূর্ত প্রতিমন্ত্রী

সাবেক ৩ প্রধান বিচারপতিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

আপডেট টাইম : ০১:৫৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪