ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার নদী বাঁচাও আন্দোলনের ঢাকা জেলা সভাপতির মৃত্যু, কেন্দ্রীয় কমিটির শোক নরসিংদীর শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘আপা আবার মেহমানদারি করতে বাংলাদেশে আসতে চান, আসুন—৪০ হাজার আহতের জীবন ফিরিয়ে দিন’: জহিরুল হক রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন করে বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান বাংলাদেশের উত্তরার কামারপাড়া চেকপোস্টে পুলিশের জালে কালু, ব্যাগে মিলল ১২ কেজি গাঁজা উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু কেশবপুরে উপজেলা-বিএনপির উদ্যোগে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সুনামগঞ্জে বিজিবির সদস্যরা সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধকল্পে সীমান্ত সুরক্ষায় গৃহীত পদক্ষেপ

জাপানের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শিগেরু ইশিবা

আন্তর্জাতিক ডেস্কঃজাপানের সাবেক প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবা দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে চলেছেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে তাকে জয়ী ঘোষণা করা হয়। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) হাল ধরতে এটি ছিল ইশিবার পঞ্চম ও তার নিজের ভাষ্যে ‘সর্বশেষ’ প্রচেষ্টা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আগামী ১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে পার্লামেন্টে প্রধানমন্ত্রী নির্বাচিত করা হবে।

গত দুই সপ্তাহ ধরে এলডিপির নেতৃত্বে আসতে প্রচারণা চালিয়েছেন ৯ জন প্রার্থী। শুক্রবার টোকিওতে নতুন নেতা নির্বাচনে ভোট দেন দলটির আইনপ্রণেতা ও আঞ্চলিক নেতারা। সেখানে ৭৩৬ ভোটের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কট্টরপন্থী জাতীয়তাবাদী নেতা তাকাইচিকে পরাজিত করেন ইশিবা।

প্রসঙ্গত, গত আগস্ট মাসে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ঘোষণা দিয়েছিলেন দেশটির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতৃত্বের এই নির্বাচনে লড়বেন না তিনি। ২০২১ সালের সেপ্টেম্বরে পরবর্তী তিন বছরের জন্য এলডিপির প্রেসিডেন্ট নির্বাচিত হন ফুমিও কিশিদা। এরপর জাতীয় নির্বাচনে জিতে একই বছরের অক্টোবরে জাপানের প্রধানমন্ত্রী হন তিনি।

মূলত, এলডিপির ভেতরে বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির খবর প্রকাশিত হওয়ায় ভাটা পড়ে ফুমিও কিশিদার জনপ্রিয়তায়। করোনা মহামারি সামাল দেওয়ার ক্ষেত্রে ব্যর্থতার দায় নিয়ে তীব্র সমালোচনার মুখে ইউশিহিদে সুগা বিদায় নিলে এলডিপির প্রধান হয়ে জাপানের প্রধানমন্ত্রী হন ফুমিও কিশিদা। এর আগে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

জাপানের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শিগেরু ইশিবা

আপডেট টাইম : ০৫:২৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪