ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার নদী বাঁচাও আন্দোলনের ঢাকা জেলা সভাপতির মৃত্যু, কেন্দ্রীয় কমিটির শোক নরসিংদীর শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘আপা আবার মেহমানদারি করতে বাংলাদেশে আসতে চান, আসুন—৪০ হাজার আহতের জীবন ফিরিয়ে দিন’: জহিরুল হক রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন করে বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান বাংলাদেশের উত্তরার কামারপাড়া চেকপোস্টে পুলিশের জালে কালু, ব্যাগে মিলল ১২ কেজি গাঁজা উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু কেশবপুরে উপজেলা-বিএনপির উদ্যোগে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সুনামগঞ্জে বিজিবির সদস্যরা সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধকল্পে সীমান্ত সুরক্ষায় গৃহীত পদক্ষেপ

পাকিস্তানে শিয়া-সুন্নি সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

আন্তর্জাতিক ডেস্কঃপাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররম জেলায় শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যে সংঘর্ষের জেরে নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জনে পৌঁছেছে। কুররম জেলা প্রশাসনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

খাইবার পাখতুনখোয়ার কুররম জেলাটি পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী এবং বিভিন্ন উপজাতি অধ্যুষিত। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে প্রায় সারাবছরই সেখানে পর্যটকদের যাতায়াত থাকে। পর্যটকদের জন্য জেলার বিভিন্ন এলাকায় হোটেল তৈরি হচ্ছে সেখানে। এতে জমি সংক্রান্ত বিরোধও বাড়ছে। সাম্প্রতিক এই সংঘর্ষেরও মূল কারণ জমি বিরোধ।

কুররম জেলার স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা রজব আলী আনাদোলু এজেন্সিকে বলেন, আট দিন আগে শুরু হয়েছে সংঘর্ষ। এতে এ পর্যন্ত নিহত হয়েছেন ৪৬ জন এবং আহত হয়েছে ৮০ জনেরও বেশি। হতাহতদের মধ্যে শিয়া-সুন্নি উভয় সম্প্রদায়ের লোকজন রয়েছেন। সংঘাত শুরুর পর থেকে রাস্তা-ঘাট, বাজার, স্কুল-কলেজ বন্ধ রয়েছে কুররমে। বিভিন্ন এলাকায় ব্যাপক গোলাগুলি হচ্ছে বলে জানা গেছে।

কুররমের স্থানীয় উপজাতি নেতা মির আফজাল খান তুরি সাংবাদিকদের বলেন, “দাঙ্গা থামানোর মতো অবস্থা আর এখন আর শিয়া কিংবা সুন্নি-কোনো সম্প্রদায়ের নেতাদের হাতে নেই। দু’পক্ষেই হতাহতের ঘটনা ঘটছে। আমরা এই দাঙ্গা পরিস্থিতি থামানোর জন্য সরকারের সরাসরি হস্তক্ষেপ চাইছি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

পাকিস্তানে শিয়া-সুন্নি সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

আপডেট টাইম : ১২:৫৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪