ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার নদী বাঁচাও আন্দোলনের ঢাকা জেলা সভাপতির মৃত্যু, কেন্দ্রীয় কমিটির শোক নরসিংদীর শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘আপা আবার মেহমানদারি করতে বাংলাদেশে আসতে চান, আসুন—৪০ হাজার আহতের জীবন ফিরিয়ে দিন’: জহিরুল হক রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন করে বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান বাংলাদেশের উত্তরার কামারপাড়া চেকপোস্টে পুলিশের জালে কালু, ব্যাগে মিলল ১২ কেজি গাঁজা উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু কেশবপুরে উপজেলা-বিএনপির উদ্যোগে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সুনামগঞ্জে বিজিবির সদস্যরা সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধকল্পে সীমান্ত সুরক্ষায় গৃহীত পদক্ষেপ

ইসরাইলি হামলায় লেবাননে ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত

আন্তর্জাতিক ডেস্কঃ অব্যাহত ইসরাইলি হামলায় লেবাননজুড়ে প্রায় ১০ লাখ মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন লেবানিজ প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। রোববার এক বিবৃতিতে তিনি বলেন, প্রায় এক লাখ ১৮ হাজার বাস্তুচ্যুত মানুষ ৭৭৮টি নির্ধারিত আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। কিন্তু প্রকৃত সংখ্যা এর চেয়েও অনেক বেশি।

মিকাতি বলেন, ১০ লাখ মানুষ কয়েকদিনের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে, যা এই অঞ্চলের সবচেয়ে বড় স্থানান্তরের ঘটনা হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এই হামলার বিপরীতে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে বেশ কয়েকটি রকেট হামলা চালিয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অন্যদিকে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গ্রুপ হুতিদের লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। দেশটির রাস ইসা ও হোদেইদাহ সমুদ্রবন্দরের পাশাপাশি বিভিন্ন বিদ্যুৎ প্রকল্পকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে ফাইটার জেটের পাশাপাশি কয়েক ডজন আকাশযান অংশ নেয়।

স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে হুতি সমর্থিত আল মাসিরাহ টিভি জানায়, এ হামলায় অন্তত চারজন নিহত হয়েছে। যাদের মধ্যে একজন বন্দর কর্মী এবং তিনজন বৈদ্যুতিক প্রকৌশলী রয়েছে।

লেবাননের দক্ষিণ সিডনের কাছে আইন আল-দেলবে একটি হামলায় দুটি আবাসিক ভবনকে সম্পূর্ণ গুড়িয়ে দিয়েছে ইসরায়েল। এতে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ঘটনাস্থালে আশ্রয় নেয়া অনেক বাস্তুচ্যুত পরিবারের সদস্য রয়েছে। লেবানন ইসরায়েলের এই হত্যাকাণ্ডকে ‘গণহত্যা’ বলে চিন্থিত করেছে।

লেবাননের প্রধানমন্ত্রী মিকাতি বলেছেন, বিমান হামলার ঢেউ বৈরুত ও দক্ষিণ সীমান্তের এলাকাসহ দেশের অন্যান্য অংশ থেকে লোকজনকে পালিয়ে যেতে বাধ্য করেছে।

স্থানীয় কর্তৃপক্ষ ক্রমবর্ধমান চাপের মধ্যে আশ্রয়কেন্দ্র এবং হাসপাতালের সবাইকে প্রয়োজনীয় সহায়তা করার জন্য লড়াই করছে। উদ্ভূত এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে বলে সতর্ক করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

ইসরাইলি হামলায় লেবাননে ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত

আপডেট টাইম : ০১:০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪