ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ:সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেন ও মাইক্রোবাস সংঘর্ষে দুর্ঘটনায় বর-কনেসহ ১১ জন নিহত হওয়ায় তাদের প্রত্যেকের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আইনি (লিগ্যাল) নোটিশ পাঠানো হয়েছে। এ ছাড়া ওই ঘটনায় আহতদের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে।

রেল মন্ত্রণালয় সচিব, বাংলাদেশে রেলওয়ের মহাপরিচালক; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) সচিব এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রধান প্রকৌশলীকে এ নোটিশ পাঠানো হয়।
আজ বুধবার (১৭ জুলাই) মানবাধিকার সংগঠন ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে রেজিস্ট্রি ও ডাকযোগে নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়ুন কবির পল্লব।

নোটিশে গত ১৫ জুলাইর ঘটনায় ক্ষতিপূরণ চাওয়াসহ নতুন করে রেলের লেভেল ক্রসিং নির্মাণ, অবৈধ লেভেল ক্রসিং বন্ধ, রেলের গেটম্যানদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ট্রেনের ছাদে যাত্রী তোলা বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।

একই সঙ্গে নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা না হলে হাইকোর্টে রিট করা হবে বলেও জানানো হয়েছে।

সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা ট্রেনের সঙ্গে একটি বিয়ের মাইক্রোবাসের সংঘর্ষ ঘটে। ওই ঘটনায় বর-কনে ও শিশুসহ মোট ১১ জন নিহত হন এবং তিনজন আহত হন।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) বাংলাদেশ রেলওয়ের যাত্রী এবং রেলওয়ের পাশ দিয়ে চলাচলকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশের সব (১৪১২টি) লেভেল ক্রসিংয়ে গেটম্যান নিয়োগ ও কাঁটাতারের বেড়া নির্মাণে জন্য মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট পাঁচজনকে লিগ্যাল (আইনি) নোটিশ পাঠান আইনজীবী একলাস উদ্দিন ভূঁইয়া।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে লিগ্যাল নোটিশ

আপডেট টাইম : ০৯:১৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০১৯