ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

বাড্ডায় গণপিটুনির ঘটনায় গ্রেফতার দু’জন চারদিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: তসলিমা বেগম রেনু মেয়েকে ভর্তি করানোর তথ্য জানতে স্থানীয় একটি স্কুলে গিয়ে ছেলেধরার গুজবে গণপিটুনির শিকার হন।রাজধানীর বাড্ডায় ছেলেধরা গুজবে গণপিটুনি দিয়ে এক নারীকে হত্যার ঘটনায় সোমবার রাতে গ্রেফতার দুই আসামিকে ৪ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

এ দুই আসামি হলেন- কামাল হোসেন ও আবুল কালাম আজাদ। সোমবার রাতে বাড্ডা এলাকা থেকেই তাদের গ্রেফতার করা হয়।
এরপর মঙ্গলবার তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে চায় মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, রোববার (২১ জুলাই) রাতে জাফর, শাহীন ও বাপ্পী নামে তিনজন এবং সোমবার সকালে বাচ্চু নামে একজনকে গ্রেফতার করা হয়। এই চারজনকে সোমবার আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এর প্রেক্ষিতে তিনজনের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

উল্লেখ্য, শনিবার (২০ জুলাই) সকালে রাজধানীর উত্তর বাড্ডায় মেয়েকে ভর্তি করানোর তথ্য জানতে স্থানীয় একটি স্কুলে যান তসলিমা বেগম রেনু (৪০) নামে এক নারী। এ সময় তাকে ছেলেধরা সন্দেহে প্রধান শিক্ষকের রুম থেকে টেনে বের করে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় এদিন রাতেই বাড্ডা থানায় অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন নিহতের ভাগিনা নাসির উদ্দিন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

বাড্ডায় গণপিটুনির ঘটনায় গ্রেফতার দু’জন চারদিনের রিমান্ডে

আপডেট টাইম : ০৮:২৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯