ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রুহুল কবির রিজভী জুলাই জাদুঘরের নথি চব্বিশের সংঘাতময় ঘটনাগুলোর সাক্ষ্য বহন করে : সুসান ভাইজ আশুগঞ্জ ৪০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সংশোধিত ট্যারিফ অনুমোদন আইনি বিপাকে হানি সিং তরুণরাই বাংলাদেশে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার মূল শক্তি : ববি হাজ্জাজ হানিফসহ ৪ আ.লীগ নেতার রায় যেকোনো দিন বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিলের সীমা ও মেয়াদ বাড়ানোর দাবি ডিবিএর আসন্ন দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত দেশকে অস্থির করতে নানাভাবে কাজ করছে পতিত দোসররা : রিজভী

ঠাকুরগাঁওয়ে পরকিয়ার জেরে ২ সন্তানের জননীকে হত্যার অভিযোগ মামলায় গ্রেফতার-১জন ।

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও :

ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী থানার ভাতগাঁও পশ্চিমপাড়ায় ২ সন্তানের জননী রুমা আক্তারকে শ্বাসরোধে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়। ১৫ মার্চ শনিবার রুমার মা ঠাকুরগাঁও সদর উপজেলার ভাউলারহাট কাচনা গ্রামের মৃত মজিবর রহমানের স্ত্রী মোছা: রোকেয়া বেগম (৪৬) বাদী হয়ে রুমার স্বামী মো: দেলোয়ার হোসেন (৩৭) সহ ৫ জনের নাম উল্লেখ করে ভুল্লী থানায় একটি মামরা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, গত ১৪ বছর পূর্বে পারিবারিকভাবে রুমা ও দেলোয়ার হোসেনের বিবাহ হয়। তাদের পরিবারে মোছা: দোলা আক্তার (৯) ও রুমান (৬) নামে ২ সন্তান রয়েছে। কিন্তু বিয়ের পর থেকেই পরকিয়ার জেরে রুমা ও দেলোয়াড়ের পরিবারে অশান্তি লেগেই ছিল। মাঝে মধ্যেই ঝগড়া ও রুমাকে মারপিট করতো দেলোয়াড়। গত ১৪ মার্চ শুক্রবার রুমাকে কোথাও খুজে না পেয়ে বিষয়টি তার জা জেলি আক্তার রুমার মাকে জানায়। পরদিন ১৫ মার্চ শনিবার দুপুর পর্যন্ত তার সন্ধান না পাওয়া গেলেও পরবর্তিতে বাড়ি থেকে আনুমানিক ৫শ গজ দূরে একটি ভুট্ট্রা ক্ষেতে তার মরদেহ উদ্ধার করা হয়। রুমার পরিবার ধারনা করছে তাকে মারপিট করে, গলা চিপে শ্বাসরোধ করে হত্যা করে ভুট্টা ক্ষেতে ফেলে দেওয়া হয়েছে।
এ ঘটনায় আসামীরা হলেন, রুমার স্বামী ঐ গ্রামের মো: হামিদুল ইসলামের ছেলে মো: দেলোয়ার হোসেন (৩৭), তার পিতা মো: হামিদুল ইসলাম (৬০), তার ভাই মো: জাহাঙ্গীর (৩৫), অপর ভাই মো: আব্দুর রাজ্জাক (২৬), ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা গ্রামের মো: ইয়াকুব আলীর ছেলে মো: ফারুক (২৮)। পুলিশ অভিযান চালিয়ে রুমার শ্বশুড় মো: হামিদুল ইসলাম (৬০) কে গ্রেফতার করে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন

ঠাকুরগাঁওয়ে পরকিয়ার জেরে ২ সন্তানের জননীকে হত্যার অভিযোগ মামলায় গ্রেফতার-১জন ।

আপডেট টাইম : ০৬:৫১:৪২ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫