ঢাকা ১২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবিপ্রবি ছাত্রদলের আয়োজনে কর্ম শালা অনুষ্ঠিত জিয়াউলের গুম-খুনের মামলায় ট্রাইব্যুনালে বক্তব্য দেবেন অ্যাটর্নি জেনারেল স্পিকারের সম্মানে নৈশভোজের আয়োজন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান।

ওষুধ রপ্তানিতে যুক্তরাষ্ট্রের শুল্ক ছাড় চায় সিঙ্গাপুর

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সাথে ফোনে কথা বলার পর সিঙ্গাপুরের উপ-প্রধানমন্ত্রী বলেছেন, সিঙ্গাপুর দেশটির ফার্মাসিউটিক্যাল রপ্তানির জন্য শুল্ক ছাড়ের বিষয়ে আলোচনা করছে। সিঙ্গাপুর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

দ্য স্ট্রেইটস টাইমসের বরাত দিয়ে এএফপি জানায়, সিঙ্গাপুরের  বাণিজ্যমন্ত্রী এবং সিঙ্গাপুর ইকোনমিক রেজিলিয়েন্স টাস্কফোর্সের প্রধান গান কিম ইয়ং রোববার সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রে রপ্তানির ১০ শতাংশেরও বেশি অংশ জুড়ে রয়েছে সিঙ্গাপুরের ফার্মাসিউটিক্যাল পণ্য। এনিয়ে তিনি শুক্রবার হাওয়ার্ড লাটনিকের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

সিঙ্গাপুরের বাণিজ্যমন্ত্রী গান তার লিঙ্কডইন পেজে লেখেন, যদিও যুক্তরাষ্ট্র তাদের ১০ শতাংশের মূল শুল্কহার কমাতে এখনই রাজি নয়, তবে আমরা অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার সুযোগগুলো অনুসন্ধানে সম্মত হয়েছি এবং বাস্তবসম্মত উপায় নিয়ে আলোচনাকে এগিয়ে নিয়ে যেতে থাকবো।

তিনি আরও জানান, ‘আমি যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী লাটনিককে সিঙ্গাপুর সফরের আমন্ত্রণ জানিয়েছি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারিত্ব আরও উন্নত করার অপেক্ষায় আছি।’

সিঙ্গাপুরের জাতীয় নির্বাচন আগামী ৩ মে অনুষ্ঠিত হবে। এই নির্বাচন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নতুন শুল্কনীতির কারণে, দেশটি বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার মুখে পড়েছে।

সিঙ্গাপুরের ক্ষমতাসীন দল বলেছে, সামনের অর্থনীতির এ উত্তাল পরিস্থিতি মোকাবেলার জন্য একটি শক্তিশালী ম্যান্ডেট পাওয়া তাদের জন্য গুরুত্বপূর্ণ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পবিপ্রবি ছাত্রদলের আয়োজনে কর্ম শালা অনুষ্ঠিত

ওষুধ রপ্তানিতে যুক্তরাষ্ট্রের শুল্ক ছাড় চায় সিঙ্গাপুর

আপডেট টাইম : ০২:৩৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫