ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউলের গুম-খুনের মামলায় ট্রাইব্যুনালে বক্তব্য দেবেন অ্যাটর্নি জেনারেল স্পিকারের সম্মানে নৈশভোজের আয়োজন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

অস্ট্রিয়ায় স্কুলে বন্দুক হামলা, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: মধ্য ইউরোপের দেশ অস্ট্রিয়ার গ্রাজ শহরের একটি স্কুলে বন্দুক হামলায় ১০ জন নিহত হয়েছে। মঙ্গলবার (১০ জুন) দক্ষিণ অস্ট্রিয়ার গ্রাজ শহরের একটি স্কুলে এ ঘটনা ঘটে।

গ্রাজের মেয়র এলকে কাহর অস্ট্রিয়ার সংবাদ সংস্থা এপিএ’কে জানিয়েছেন যে আজকের বন্দুক হামলায় নয়জন নিহত হয়েছেন। দক্ষিণ-পূর্ব অস্ট্রিয়ার গ্রাজের ড্রেইয়ার্সচুটজেনগাসে উচ্চ বিদ্যালয়ে স্থানীয় সময় সকাল ১০টার সময় এই গুলি চালানো হয়।

এপিএ জানিয়েছে, তাদের মধ্যে সাতজন স্কুল ছাত্র এবং একজন প্রাপ্তবয়স্ক রয়েছে। মেয়র বলেছেন যে নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছে। ধারণা করা হচ্ছে সে একজন ছাত্র ছিল এবং পুলিশ জানিয়েছে যে সে সম্ভবত আত্মহত্যা করেছে।

খবর পাওয়ার পর বিশেষ বাহিনী এবং একটি হেলিকপ্টার সহ পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার প্রায় এক ঘণ্টা পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পুলিশ জানায়, অভিযান এখনো চলছে।

গ্রাজ, যার জনসংখ্যা প্রায় ৩ লক্ষ, অস্ট্রিয়ার দক্ষিণ-পূর্বে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ শহর। এই হামলার ঘটনায় শহরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। কর্তৃপক্ষ হামলাকারীর পরিচয় এবং হামলার উদ্দেশ্য জানতে তদন্ত শুরু করেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জিয়াউলের গুম-খুনের মামলায় ট্রাইব্যুনালে বক্তব্য দেবেন অ্যাটর্নি জেনারেল

অস্ট্রিয়ায় স্কুলে বন্দুক হামলা, নিহত ১০

আপডেট টাইম : ০৯:১৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫